বিশ্বজুড়ে কভিড-১৯ আঘাত হানার পর অর্ধবছর পেরিয়ে গেলেও আমরা এখনো ভাইরাসটি সম্পর্কে পুরোপুরি জানি না। ভাইরাসটির বিস্তৃতি, লক্ষণহীন মানুষদের থেকে সংক্রমণ ছড়ানো বা ভাইরাসটির দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞদের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

গতকাল প্রকাশিত ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকার সঙ্গে সাক্ষাত্কারকালে তিনি বলেন, কভিড-১৯ নতুন একটি রোগ। নিশ্চিতভাবেই আমরা এই রোগটির পুরো গল্প জানি না। আমি মনে করি এই শিক্ষাটি আমাদের অন্য প্রাদুর্ভাবের অভিজ্ঞতা থেকে জানা উচিত। আর আপনি যখন কোনো কাজের অগ্রগতি নিয়ে কাজ করছেন তখন বিষয়গুলো পরিবর্তিত হয়।

সাক্ষাত্কারটি ফাউসির ভোকাল কর্ড অস্ত্রোপচারের আগে গত সপ্তাহে রেকর্ড করা হয়েছিল। তিনি বলেছেন, আজও আমরা কভিড-১৯ একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাওয়া, লক্ষণহীন মানুষদের থেকে ভাইরাসটি ছড়ানো এবং ভাইরাসটির দীর্ঘ পরিসরে বা দীর্ঘস্থায়ী প্রভাবগুলো সম্পর্কে শিখছি। বিজ্ঞানী ও জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আমাদের উপলব্ধি করতে নম্র হওয়া দরকার, যেকোনো নির্দিষ্ট মুহূর্তে, অনেক কিছুই থাকতে পারে, যা আমরা এখনো জানি না।

সিএনএন