যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) প্যানেল বলেছে, করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা ব্যবহার নিয়ে আরো গবেষণা না হওয়া পর্যন্ত চিকিৎসকদের এটাকে প্রমাণিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
গত মঙ্গলবার এনআইএইচ ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে তিন ডজনেরও বেশি বিশেষজ্ঞের একটি প্যানেল জানিয়েছে, কভিড-১৯-এর চিকিৎসার জন্য সেরে ওঠা রোগীর প্লাজমা ব্যবহারের পক্ষে বা বিপক্ষে পরামর্শ দেয়ার জন্য পর্যাপ্ত তথ্য নেই।
নীরবে পোস্ট করা বিবৃতিটি ট্রাম্প প্রশাসনের ঐতিহাসিক ও এগিয়ে থাকা হিসেবে চিহ্নিত করা এবং মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের
(এফডিএ) গত সপ্তাহে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া প্লাজমা চিকিৎসার সম্পূর্ণ বিরোধিতা করে।
বিবৃতিতে করোনাভাইরাস চিকিৎসার মূল্যায়নকারী কমিটি বলেছে, কভিড-১৯-এর চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি কার্যকর ও নিরাপদ কিনা তা নির্ধারণের জন্য ভবিষ্যতে সুনিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত পরিমাণে চালিত এলোমেলো ট্রায়ালের প্রয়োজন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, প্লাজমা থেরাপি নিয়ে এফডিএর জরুরি ব্যবহারের অনুমোদনটি ঐতিহাসিক।
এনআইএইচের কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, প্লাজমা চিকিৎসা কর্যকর কিনা সে সম্পর্কে আরো গবেষণা প্রয়োজন।
তারা বিবৃতিতে আরো বলেছেন, প্লাজমা চিকিৎসার দীর্ঘমেয়াদি ঝুঁকিগুলো এবং এটার ব্যবহার কভিড-১৯-এর প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয় কিনা এবং রোগীদের পুনরায় সংক্রমণে আরো সংবেদনশীল করে তোলে কিনা তা মূল্যায়ন করা হয়নি। এছাড়া বিভিন্ন রোগীর শরীরে অ্যান্টিবডির মাত্রা আলাদা হয়ে থাকে, তাই এটার চিকিৎসা পরিবর্তনীয়।
সিএনএন





