তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান প্রিন্স গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ তাসলিম আক্তার কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বেলা সাড়ে ৩টায় কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সরকারিভাবে তার জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হবে। বিজিএমইএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।





