করোনাভাইরাস মহামারীর বিশ্বজুড়ে ভয়ংকর তাণ্ডব চালানোর পরও কিছু মানুষ এখনো বাস্তবতা মেনে নিতে অস্বীকার করে। আর এ অস্বীকার তারা বিভিন্ন উপায়ে প্রকাশ করে, সেটা মাস্ক ব্যবহার না করা হোক বা সমাবেশে অংশ নিয়ে হোক না কেন। অস্বীকার অবশ্য সব সময় যে খারাপ সেটাও না। স্বল্পমেয়াদি এটি কাউকে একটি পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ার সময় দেয়। তবে এটা দীর্ঘমেয়াদি হলে নিজের ও অন্যের জন্যও এটা বিপজ্জনক হতে পারে।
লোকেরা অস্বীকৃতিকে উদ্বেগ থেকে নিজেকের রক্ষার উপায় হিসেবে ব্যবহার করে বলে জানিয়েছেন ওহাইওর কেন্টের স্টেস ইউনিভার্সিটির কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক মার্ক হুইটমোর। তিনি বলেন, যখন লোকেরা প্রচণ্ড উদ্বেগের সময়ে থাকে এবং এটা হুমকিস্বরূপ হিসেবে উপলব্ধি করে, তখন তারা নিজেদের সুরক্ষার জন্য অস্বীকৃতি কৌশল অবলম্বন করে। এক্ষেত্রে আপনি সহজভাবে বলতে পারেন, মহামারীটি একটি ধাপ্পাবাজি। এটি আসলে বিদ্যমান নেই। আবার অস্বীকৃতি কখনো কখনো যৌক্তিকতার সঙ্গে বিভ্রান্ত হয়, যা উদ্বেগের হুমকিকে হ্রাস করার চেষ্টা করে। যেমন লোকেরা বলে, ‘কভিড-১৯ একটি ফ্লু মাত্র’। তারা স্বীকার করছে যে এটা বিদ্যমান, তবে তারা এটিকে হ্রাস করছে এবং ততটা গুরুতর নয় হিসেবে বলছে।
সিএনএন





