নভেল করোনাভাইরাস থেকে বাঁচার জন্য ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আমরা এখনো কার্যকর ভ্যাকসিন হাতে পাওয়া থেকে কিছু মাস কিংবা বছর খানেক সময় পিছিয়ে আছি। কিন্তু একদল গবেষক নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে। এর মাঝে যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলেছেন, এমএমআর ভ্যাকসিন যা কিনা এখন বাজারে পাওয়া যায়, সেগুলো খুব সম্ভবত করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তারা প্রস্তাব করেছে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) ভ্যাকসিন ব্যবহার করার জন্য। এটা দেখার জন্য যে এসব ভ্যাকসিন ইমিউনিটি বাড়াচ্ছে কিনা। যদি সেটি হয় তবে খুব সম্ভবত কভিড-১৯-এর বাজে প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

তাদের ভাবনা হচ্ছে এমএমআর ভ্যাকসিন সাধারণত বাচ্চাদের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য পরিচিত। যা কিনা ভ্যাকসিন দ্বারা একসঙ্গে তিনটি ভাইরাসকে শিকার করে। এখন তত্ত্বটি হচ্ছে, এই ভ্যাকসিন সাধারণ ইমিউনিটিকে ত্বরান্বিত করে এবং পাশাপাশি শরীরকে প্রস্তুত করে নির্দিষ্ট ভাইরাসকে চিহ্নিত করার জন্য। এমএমআর ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন নামে পরিচিত (যা কিনা ভাইরাসের দুর্বল সংস্করণ দ্বারা তৈরি)। এমএমআরের ক্ষেত্রেও এটি তৈরি হাম, মাম্পস ও রুবেলার দুর্বল সংস্করণ দ্বারা, যা কিনা মানুষকে অসুস্থ না করেই সুরক্ষা প্রদান করে। কারণ এটি গোটাই ভাইরাসকে ব্যবহার করে। এটি মূলত ইমিউনিটির প্রতিক্রিয়াকে বাড়িয়ে দেয়, যা কিনা অ্যান্টিবডির উৎপাদনকে ছাড়িয়ে যায়। ফলে গবেষকরাও মনে করছেন, এভাবে এটি হয়তো করোনার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করতে সক্ষম হতে পারে।

সিএনএন