নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে ঘোষণা দেয়া হয়েছিল যে কেবল কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। এর মধ্যে ফ্রন্টলাইন কর্মী হিসেবে কাজ করা, খাবারের জন্য কেনাকাটা করা বা প্রতিদিন একবার ব্যায়াম করা অন্তর্ভুক্ত ছিল। এছাড়া স্বাস্থ্যগত সমস্যা যুক্তদের ১২ সপ্তাহের জন্য বাড়িতে বিচ্ছিন্ন থাকা উচিত এবং যারা সবেমাত্র ভ্রমণ থেকে ফিরে এসেছেন, তাদের থেকে সংক্রমণ ছড়িয়ে যাওয়া ঠেকাতে ১৪ দিনের বিচ্ছিন্ন থাকার পরামর্শ দেয়া হয়েছে। এগুলোর পাশাপাশি আপনার নিজের ও পরিবারের বর্জ্য ফেলা বা অপসারণের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

যারা সেলফ আইসোলেশন বা কভিড-১৯-এর লক্ষণ রয়েছে, তাদের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। লক্ষণগুলোর মধ্যে একটি নতুন ও অনবরত কাশি বা শরীরে উচ্চ তাপমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। আপনার যদি এ লক্ষণগুলো থাকে, তবে আপনার জরুরি নাম্বারে কল করতে বা করোনাভাইরাস পরীক্ষা করতে হবে না। তবে আপনাকে কমপক্ষে সাতদিনের জন্য বাড়িতে থাকতে হবে এবং সেলফ আইসোলেশনের নিয়মকানুন পালন করা উচিত।

এই সময়ে আপনার ও আপনার পরিবারের বর্জ্যগুলো অন্য কোথাও বা কারো কাছে পৌঁছে দেয়ার ঝুঁকি হ্রাস করার বিষয়টি নিশ্চিত করতে আপনাকে নিরাপদ ও সুরক্ষিতভাবে সমাধান বের করতে হবে। স্ব-বিচ্ছিন্ন হয়ে থাকা বা কভিড-১৯ উপসর্গ থাকা মানুষ বা তার পরিবারের বর্জ্য সংগ্রহে অসুস্থতা ছড়িয়ে যাওয়া এড়াতে তাদের বর্জ্য সংগ্রহের সময় অতিরিক্ত সতর্কতা নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের বড় বড় স্বাস্থ্য সংস্থা।

আপনার অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট বা অন্যান্য বিল সংগ্রহের পরিষেবাগুলো স্থগিত বা সীমিত থাকতে পারে। তবে বর্জ্য অপসারণের বিষয়টি একেবারেই আলাদা। এটা স্থগিত বা সীমিত থাকলে পুরো এলাকার মানুষ ভোগান্তিতে পড়ে যাবে। এজন্য অপসারণের জন্য কেউ আপনার বর্জ্যের সংস্পর্শে আসবে এবং আপনি যদি তাকে সতর্ক না করেন, তবে সেই ব্যক্তি কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

আপনার ব্যক্তিগত বর্জ্য যেমন ব্যবহূত টিস্যু, মাস্ক, গ্লাভস ও ডিসপোজেবল কাপড়গুলো সতর্কভাবে অপসারণ করা প্রয়োজন। কারণ পারিবারিক বর্জ্যের চেয়ে এগুলো বেশি ঝুঁকিপূর্ণ।

আপনাকে অবশ্যই এগুলো একটি ব্যাগের মধ্যে ফেলে দিতে হবে এবং তারপর সেই ব্যাগটি দ্বিতীয় একটি আবর্জনার ব্যাগে পুরো নিরাপদ স্থানে বেঁধে রাখুন। মনে রাখবেন, এই বর্জ্যগুলো আপনার অন্যান্য বর্জ্য থেকে আলাদা রাখতে হবে। নিয়মিত বর্জ্যের মধ্যে রাখার আগে অবশ্যই ব্যাগটি অন্তত ৭২ ঘণ্টা সমস্ত বর্জ্য থেকে আলাদা রাখা উচিত। তাছাড়া পরিবারের গৃহস্থালি বর্জ্য স্বাভাবিক নিয়মে নিষ্পত্তি করা যেতে পারে।

ইনডিপেনডেন্ট