নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে দেশে এখন লকডাউন চলছে। ফলে পৃথিবীও এখন কার্যত স্থবির হয়ে আছে। ব্যবসাপ্রতিষ্ঠান শুরু করে বিনোদনকেন্দ্র সবকিছুই বন্ধ। মূলত কভিড-১৯-এর বিস্তৃত রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই নেয়া হয়েছে এসব উদ্যোগ। যদিও যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এ লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি মেনে নিতে পারছেন না। কয়েকদিন ধরে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আন্দোলনও করছে তারা। যে আন্দোলনে সমর্থন দিয়েছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক দূরত্ব নিশ্চিতের রিরুদ্ধে আন্দোলনরতদের ‘মহান মানুষ’
বলে অবিহিত করেছেন তিনি। যদিও ফেডারেল হেলথ অফিশিয়ালদের নির্দেশিকা অনুসরণ করেই রাজ্যগুলো সামাজিক দূরত্ব নিশ্চিত করার কাজটি করে আসছিল।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার গভর্নরদের নিয়ম শিথিল করার জন্য উদ্বুদ্ধ করে আসছিলেন। এর মাঝে রোববার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তার করা কেনটাকি, মিশিগান ও ভার্জিনিয়াতে সম্ভাব্য সহিংসতাকে উসকে দিতে পারে কিনা। যেখানে কয়েকজন গভর্নর মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছেন।
এর উত্তরে ট্রাম্প বলেন, আমি সেসব মানুষকে দেখেছি। আমি তাদের সাক্ষাত্কারও দেখেছি। তারা মহান মানুষ। তিনি এ সময় বন্দি জীবনে আন্দোলনকারী ভয় আছে এবং তাই তারা স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন।
ট্রাম্প এ সময় আরো বলেন, তাদের কাছ থেকে তাদের জীবন আলাদা করে ফেলা হয়েছে। এ মানুষগুলো দেশকে ভালোবাসে এবং তারা তাদের কাজে ফিরে যেতে চাইছে।
এখন ট্রাম্পের এমন মন্তব্যে আন্দোলনকারীরা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটিই দেখার অপেক্ষা।
ডেইলি সান





