বন্ধুত্ব খুব দ্রুত ধসে পড়ে যদি আপনি সেখানে বিনিয়োগ না করেন, এটি সম্ভবত বড়জোর তিন মাস সময় নিতে পারে, কথাগুলো বলেছেন বিবর্তনীয় মনোবিজ্ঞানী প্রফেসর রবিন ডানবার। তার মতে, লকডাউনের সামাজিক কিছু চাপ স্বল্পমেয়াদি হবে বলে আশা করা হলেও এর কিছু দীর্ঘমেয়াদি প্রভাবও তৈরি হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে। রয়্যাল সোসাইটির একটি জার্নালে প্রফেসর ডানবার আমাদের সামাজিক মিথষ্ক্রিয়ার কোন দিকগুলো পরিবর্তিত হতে পারে, তা নিয়ে আলোচনা করেছেন। তার মতে, এসব প্রভাব এমন একটি সামাজিক দুনিয়া থেকে আসে, যা আমাদের জুম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক দূরে। ডানবার বলেন, লকডাউনে অনেক মানুষ প্রথমবারের মতো নতুন বন্ধুত্ব গড়ে তুলছে নিজেদের রাস্তার এবং সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। আমরা যখন লকডাউন থেকে পুরোপুরিভাবে মুক্ত হব তখন আমাদের পুরনো ও চর্চার বাইরে থাকা কিছু সম্পর্ক নতুন সম্পর্ক দ্বারা প্রতিস্থাপিত হবে। এদিকে লকডাউন ও সামাজিক দূরত্বের কারণে মানুষ অন্য মানুষের স্পর্শ থেকে দূরে আছে। ড. জেনি গ্রোয়ারকে বলেন, মানুষ সামাজিক প্রয়োজনে ডিজিটাল উপায়ের ব্যবহার করছে। কিন্তু মুখোমুখি সংস্পর্শে আসার চেয়ে তারা ডিজিটাল উপায়ে কম সন্তুষ্ট।

বিবিসি