ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ  বিজ্ঞান সংস্থা ইউরোপীয়ান রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট মাউরো ফেরারি পদত্যাগ করেছেন। গতকাল (৮ এপ্রিল) ফিন্যান্সিয়াল পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭ এপ্রিল ফেরারি পদত্যাগ পত্র জমা  দিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। কভিড-১৯ মহামারী মোকাবিলায় ফেরারির বিভিন্ন প্রস্তাবনা প্রত্যাখ্যাত হওয়ায় হতাশ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে মাউরো ফেরারি  লিখেছেন, কভিড-১৯-এর প্রতি ইউরোপীয়দের প্রতিক্রিয়া দেখা আমি সত্যি হতাশ হয়েছি।

এ হতাশার কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত নীতি নিয়ে সমন্বয়হীনতা রয়েছে।

এছাড়া তিনি আরো বলেন, আমি ভেবেছিলাম এ সময়ে পৃথিবীর সেরা বিজ্ঞানীদেরকে নতুন ওষুধ, প্রতিষেধক, ডায়াগনস্টিক টুলসের ভিত্তিতে মহামারী মোকাবিলার জন্য প্রয়োজনীয় পুঁজি ও সুযোগ প্রদান করা উচিত।

ইউরোপীয়ান কমিশনের মুখপাত্র জোহান্স বার্কি বলেন, চলমান অভূতপূর্ণ সংকটের মধ্যে ইইউর গবেষণার ভূমিকা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন অধ্যাপক ফেরারির পদত্যাগ প্রসঙ্গে কমিশন হতাশ।

সূত্র : দ্যা সায়েন্টিস্ট