নভেল করোনাভাইরাসে মৃত্যুহারের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বেলজিয়াম। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ১ কোটি ১৫ লাখের এ দেশে প্রতি ১ লাখে ৬৬ জন লোক মারা গেছে। অন্যদিকে ৩৩ কোটি জনসংখ্যার যুক্তরাষ্ট্রে এটা প্রতি ১ লাখে ১৯ জন।
তবে এটাকে ত্রুটিযুক্ত তুলনা আখ্যা দিয়ে বেলজিয়াম কর্মকর্তারা বলেছেন, প্রতিটা দেশ যেভাবে গণনা করছে, আমরা সেভাবে করছি না। আমাদের গণনায় হাসপাতাল ও কেয়ার হোমে মৃত্যুর সংখ্যার পাশাপাশি কভিড-১৯ আক্রান্ত সন্দেহভাজন এবং নিশ্চিত হওয়া যায়নি কেয়ার হোমে এমন মৃত্যুর সংখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী সোফি উইলমস ইঙ্গিত দিয়েছেন, বেলজিয়ামের ক্ষেত্রে প্রকৃত সংখ্যার চেয়ে বেশি গণনা করা হতে পারে। তবে গুচ জানান, গণনার চেয়ে মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ তিনি বিশ্বাস করেন, আরো কিছু মৃত্যুর ঘটনা বাদ পড়তে পারে।
এখন পর্যন্ত দেশটিতে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার মানুষের কভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। এছাড়া গত ১৮ মার্চ থেকে দেশটিতে কম গুরুত্বপূর্ণ ব্যবসা বন্ধ রয়েছে এবং জরুরি কারণ ছাড়া লোকদের ঘরে থাকতে বলা হয়েছে।
বিবিসি





