সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি স্কটল্যান্ডের কভিড-১৯ মহামারী সংক্রান্ত কারণে সৃষ্ট মন্দা থেকে পুনঃউদ্ধারের মূল উপায় হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনটা জানা গেছে।

আবাসন ও সামাজিক গবেষণা চ্যারিটি বলছে, নতুন আবাসন নির্মাণে চাকরির সুযোগ তৈরি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে ও দারিদ্র্য হ্রাস পাবে। তাদের রিপোর্ট বলছে, স্কটল্যান্ডে ২০২১-২০২৬ সালের মধ্যে ৫৩ হাজার সাশ্রয়ী বাড়ি সরবরাহ করা দরকার।

তাদের নির্মাণ প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে, অর্থনীতিতে বাড়াবে প্রায় ২ বিলিয়ন পাউন্ড এবং ট্যাক্স রেভিনিউ বাড়াবে ১০০ মিলিয়ন পাউন্ড।

কিন্তু স্কটিশ ফেডারেশন অব হাউজিং অ্যাসোসিয়েশন (এসএফএইচএ) এও ইঙ্গিত করেছে যে সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা সামাজিক সুবিধা বাড়াবে, যেখানে শিশুশ্রম, গৃহহীনতা হ্রাস পাবে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। 

তারা আরো বলছে, মহামারী ঘরের মধ্যে স্থানিক সীমাবদ্ধতাকে মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে, যার অর্থ হচ্ছে ঘরের নতুন নকশা পুনরুদ্ধার প্রোগ্রামের কেন্দ্রীয় অংশ হয়ে উঠবে।

স্কটিশ সরকার বলছে, তারা ৯৫ হাজারের বেশি সাশ্রয়ী ঘর ২০০৭ সালের পর সরবরাহ করেছে। যার মাঝে ৬৬ হাজার ছিল সামাজিকভাবে ভাড়া দেয়ার জন্য।

বিবিসি