নভেল করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবে অতীতে অনেক অভ্যাস ও প্রচলিত নিয়ম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। বিশেষ করে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষার প্রচলিত নিয়মগুলোর মাঝে অনেক সমস্যা এখন সামনে আসতে শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডিজাইনার ও আর্কিটেক্টরা বলেছেন, পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোর নকশায় মৌলিক ত্রুটি রয়েছে। যা কিনা দ্বিতীয় পর্যায়ে কভিড-১৯-এর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এবং নতুন একটি মহামারীর সৃষ্টি করতে পারে।

করোনার মহামারী জানাচ্ছে, বিল্ডিং কোড নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় হয়েছে। ভবিষ্যতের নকশা তৈরির ক্ষেত্রে সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে। নির্মাণ প্রকল্পগুলোতে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতামত নিতে হবে, যা কিনা ব্যয় কমানোর জন্য কখনো নেয়া হয় না।

অনেক বিশেষজ্ঞ যেসব প্রস্তাব দিয়েছেন তার মাঝে সেন্সর টেপ, সম্পূর্ণ সুপরিচ্ছন্ন কিউবিকল এবং বের হওয়ার গেটটি স্পর্শবিহীনভাবে খোলার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তদারকির জন্য যেন একজন বাথরুম পরিচারক রাখা হয়।

এ ধারণার প্রস্তাবকরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে উন্নত করবে মূলত যেসব সারফেস বা পৃষ্ঠতলে ভাইরাসের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে তাকে স্পর্শ না করা। পাশাপাশি জনসাধারণের সুবিধার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতার এসব বিষয় আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও গণশৌচাগারগুলোর নকশায় ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে। এছাড়া সঠিকভাবে হাত ধোয়ার পরামর্শও দিয়েছে।

দ্য গার্ডিয়ান