চীন নতুন ৩৭ জনের সংক্রমণের খবর জানিয়েছে। এর সঙ্গে আরো আছে ২০ জন যারা আক্রান্ত হলেও লক্ষণহীন। এসব তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।
ন্যাশনাল হেলথ কমিশন লক্ষণযুক্ত ও লক্ষণহীন সংক্রমণকে আলাদাভাবে গণনা করে।
তবে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর সংখ্যা নেই।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, চীনে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ছিল ৮৮ হাজার ৩২৮ জন।
আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৭৭ জনের।
নতুন খবর হলো চীন তাদের পরীক্ষা করার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বা জুলাইয়ের শেষ দিকে প্রত্যেক দিন প্রায় ৪৮ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী ওয়াং জিয়াংপিং এ তথ্য জানিয়েছেন।
চীনে দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্তদের শসনাক্তে কাজ করছে পাঁচ হাজার মেডিকেল ইনস্টিটিউট এবং ৩৮ হাজার টেকনিশিয়ান।
চীনের এই বিরাট কর্মযজ্ঞ অনেককে বিস্মিত করেছে।
উপমন্ত্রী ওয়াং জিয়াংপিং বলেছেন, ‘হাসপাতাল ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো, কাস্টমস পোর্ট এবং পরীক্ষার দায়িত্বে থাকা তৃতীয় পক্ষকে প্রায় ২০ কোটি টেস্টিং কিট সরবরাহ করা হয়েছে।’
সিএনএন





