বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে শুরু থেকেই আমরা ব্যাংক খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছি। গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা ক্রেডিট কার্ডের অফারগুলোকে বিস্তৃত পরিসরে সাজিয়েছি। প্রতিনিয়ত গ্রাহকের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও অভিনব সুবিধা নিশ্চিত করে চলেছি। বাংলাদেশে নিরাপদ, সুরক্ষিত ও নির্বিঘ্ন লেনদেন এবং দেশের ডিজিটাল অর্থনীতি সমৃদ্ধ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিবেদিত।

রমজানজুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষ থেকে থাকবে বিশেষ অফার। পরিবার-পরিজনের সঙ্গে রমজান ও ঈদ উদযাপনে জামাকাপড়, গহনা এবং অন্য আনুষঙ্গিক কেনাকাটায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্লায়েন্টরা পাবেন বিশেষ ছাড়। গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্সেস, ফার্নিচারসহ পার্সোনাল কেয়ার পণ্যের ওপরও থাকবে দুর্দান্ত কিছু অফার। এছাড়া রিসোর্ট, হোটেল, এয়ারলাইনস এবং অনলাইন ট্রাভেল এজেন্সি পরিষেবায়ও বিশেষ মূল্যছাড়সহ স্ট্যান্ডার্ড চার্টার্ডের ট্রাভেল পার্টনারদের থেকে আকর্ষণীয় কিছু ডিল নিয়ে ক্লায়েন্টরা ঈদ উদযাপন করতে পারবেন। গতবারের মতো এবারও এ অফারগুলো এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ এবং জনপ্রিয় রিটেইল ব্র্যান্ডের পণ্যে পাবেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহক।

১৯৯৭ সালে আমরাই এদেশে প্রথম ক্রেডিট কার্ড নিয়ে আসি। আমাদের রয়েছে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ভ্যারিয়েন্ট যেমন সিগনেচার, প্ল্যাটিনাম, সিমপ্লি ক্যাশ, স্মার্ট, ক্ল্যাসিক ইত্যাদি। এগুলো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদা ও প্রয়োজন মেটায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ডে আছে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস, প্রায়োরিটি পাস, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডাইনিং অফার, রিওয়ার্ড পয়েন্ট, নির্দিষ্ট মার্চেন্ট-এ পণ্য ক্রয়ে সুদমুক্ত কিস্তি সুবিধা, কার্ড চেক সুবিধা ও আরো অনেক কিছু। স্মুথ ট্রানজ্যাকশন এবং বেস্ট ইন ক্লাস সার্ভিসের জন্য গ্রাহকের পছন্দের তালিকার শীর্ষে আছে আমাদের ক্রেডিট কার্ড।

গ্রাহকসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আমরা ডিজিটাল চ্যানেলগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড অনলাইন ব্যাংকিং কিংবা আমাদের বেস্ট ইন ক্লাস মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। আরো নতুন নতুন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গ্রাহক যেন ক্রেডিট কার্ড নিতে পারেন তার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এর বাইরে আমাদের ব্রাঞ্চ ও কল সেন্টারে যোগাযোগ করেও গ্রাহক আমাদের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন।  

এ ঈদে ডাইনিং, লাইফস্টাইল, ফ্যাশন, ফার্নিচার, এয়ারলাইনস ও ট্রাভেলসহ ১৩টি ক্যাটাগরিতে ৩১৯টি পার্টনার আউটলেটে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা নিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড। অনলাইনে ৪০টি পার্টনার আউটলেটে থাকছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও সুদমুক্ত কিস্তি সুবিধা।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ক্রেডিট কার্ড এখন একটি অপরিহার্য অনুষঙ্গ। নগদ লেনদেনের ঝামেলা ও ঝুঁকি এড়াতে মানুষ দিন দিন ক্রেডিট কার্ডের দিকে বেশি ঝুঁকছে। আমাদের ক্রেডিট কার্ডে আলাদাভাবে বৈদেশিক মুদ্রা কনভার্সনের প্রয়োজন নেই বলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কার্ডভেদে আমাদের রয়েছে দেশে এবং বিদেশে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা।

ক্রেডিট কার্ড একটি একান্ত ব্যক্তিগত অর্থনৈতিক পণ্য। কোনো অবস্থাতেই কার্ডের নম্বর, পিন, মেয়াদ ইত্যাদি তথ্য কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়। কোনো সন্দেহজনক পরিস্থিতিতে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংককে অবহিত করা উচিত।

অনলাইন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহক যেহেতু কোনো দোকান বা বিক্রেতাকে সামনাসামনি দেখছেন না, এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। শুধু বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ওয়েবসাইট বা পোর্টাল থেকেই কেনাকাটা করা উচিত। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ব্যাংক থেকে দেয়া ওয়ান টাইম পাসওয়ার্ড কোনোভাবেই কারো সঙ্গে শেয়ার করা যাবে না।