আরএফএলের চুলায় থাকা ফিচারগুলো স্মার্ট কিচেনের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। ‘‌নিরাপদ ও গ্যাসসাশ্রয়ী’ স্লোগানকে সামনে রেখে কাজ করছে আরএফএল। আমাদের তৈরি গ্যাস স্টোভের বিশেষত্ব হলো ব্রাস বার্নার ক্যাপ ও সায়েন্টিফিক নজেল। এ কারণেই বাজারে প্রচলিত অন্যান্য চুলার তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় করে আরএফএলের চুলা। টেম্পার্ড গ্লাসের কথাও এখানে প্রাসঙ্গিক। যেগুলো গ্লাসের, আরএফএলের গ্লাসের পুরুত্ব তুলনামূলকভাবে বেশি। ফলে আমাদের গ্যাস স্টোভ বাজারে থাকা অন্যান্য গ্যাস স্টোভের থেকে নিরাপদ। শতভাগ ব্রাস বার্নার ক্যাপ হওয়ার কারণে গ্যাসের তাপটা সমানভাবে ছড়াতে পারে। ব্রাস বার্নার অসমান হলে আগুনের তাপটা ছড়িয়ে পড়ে। কিন্তু আগুনের কাজ হলো তাপ তৈরি করা। ব্রাস বার্নার ক্যাপের মাধ্যমে সমানভাবে এসে নির্দিষ্ট পরিমাণে কেন্দ্রীভূত হয়। সেজন্য রান্নাও হয় পারফেক্ট। এসএস চুলাগুলো শতভাগ স্টেইনলেস স্টিল হওয়ার কারণে এতে জং পড়ে না, মরিচা প্রতিরোধী। আরএফএল এদিক থেকে বাজারের অন্যান্য স্টোভের তুলনায় এগিয়ে আছে। তৃতীয় বিশেষত্বটি হলো অটো ইগনিশন। এখন অবশ্য বাজারে অনেক অটো ইগনিশন ব্র্যান্ড রয়েছে, কিন্তু বাজারে প্রথম অটো ইগনিশন প্রযুক্তি নিয়ে এসেছে আরএফএল। আরএফএলের অটো ইগনিশন প্রায় ৫০ হাজার বার করা সম্ভব। ৫০ হাজার বার অটো ইগনিশনের মানে প্রায় ১০ বছরের নিশ্চয়তা। আমাদের কাছে সিঙ্গেল বার্নারও আছে, ডাবল বার্নারও আছে, ট্রিপল বার্নারও রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে সার্বক্ষণিক শক্তিশালী সার্ভিস টিম। গ্রাহকরা যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তারা খুব দ্রুত পরিষেবা দিয়ে আসে। এগুলোর দাম ১ হাজার ৭০০ টাকায় শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত।