কয়েক দিন পরেই ঈদুল আজহা। জবাই, মাংস প্রক্রিয়াকরণ ইত্যাদি কাজ বাইরে করা হলেও মূল কাজটা কিন্তু রান্নাঘরেই। আর রান্নার কাজটি সহজ ও স্বাচ্ছন্দ্য করতে স্মার্ট কিচেনের কোনো বিকল্প নেই। রান্নাঘরকে স্মার্ট করতে হলে নানা অনুষঙ্গ প্রয়োজন। আর সেগুলো কিনতে পর্যাপ্ত বাজেট প্রয়োজন। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে দৈনন্দিন ন্যূনতম চাহিদা মিটিয়ে স্মার্ট কিচেন তৈরির পেছনে ব্যয় করার মতো অর্থের সংকুলান অনেকের পক্ষেই করা সম্ভব হয় না। তবে এ জটিলতা দূর করতে সহায়ক হিসেবে আপনার পাশে থাকছে ‘আইপিডিসি ইজি’ অ্যাপ। এটি আইপিডিসি ফাইন্যান্সের কার্ডবিহীন ইএমআই সেবা। ঈদুল আজহা উপলক্ষে ‘আইপিডিসি ইজি’ অ্যাপ ইলেকট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্সে ছাড়সহ বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। প্রক্রিয়াটিও বেশ সহজ। প্লেস্টোর কিংবা অ্যাপস্টোর থেকে ‘আইপিডিসি ইজি’ অ্যাপটি নামিয়ে নিলেই হলো।

গ্রাহকদের প্রয়োজনীয় পণ্য কিনতে সহায়তা দিতে ফাইন্যান্সিংয়ের নানা সেবা চালু আছে। এক্ষেত্রে সবচেয়ে পরিচিত সেবা ক্রেডিট কার্ড। কিন্তু ক্রেডিট কার্ডের সুবিধা যেমন আছে, প্রক্রিয়াগত নানা জটিলতাও আছে। তাই কনজিউমার পণ্য কিনতে ক্রেডিট কার্ডবিহীন ফাইন্যান্সিং সেবাও এখন বাজারে চালু আছে। ফলে গ্রাহকদের ক্রেডিট কার্ডের জটিলতাগুলো আর পোহাতে হবে না। কার্ডবিহীন এমনই একটি ফাইন্যান্সিং সেবা হলো ‘আইপিডিসি ইজি’ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে একজন গ্রাহক পছন্দের কনজিউমার পণ্য শূন্য শতাংশ ইন্টারেস্টে কিনতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের কার্ডের প্রয়োজন হবে না।

‘আইপিডিসি ইজি’ অ্যাপের ইন্টারফেস খুব চমৎকার। এতে একজন ব্যবহারকারী সহজেই তার পছন্দের ব্র্যান্ডগুলো খুঁজতে পারবেন। কিনতেও পারবেন অ্যাপ থেকেই। ‘আইপিডিসি ইজি’ অ্যাপের হোমপেজে গেলে গ্রাহক একটি ক্যাম্পেইন ব্যানার পাবেন। ব্যানারটিতে ক্লিক করে গ্রাহকরা তাদের পছন্দের ২৫০টিরও বেশি পণ্য কিনতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে ইজি লোনের মাধ্যমে এসব পণ্য কিনলে ৫৮ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ক্যাম্পেইন চলাকালে ইজিলোনের মাধ্যমে তাদের কাছ থেকে টিভি কিনলে গ্রাহকরা রেফ্রিজারেটরসহ নানা আকর্ষণীয় পণ্য উপহার পেতে পারেন।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব ইজি ফারজানা শারমিন। ক্যাম্পেইন সম্পর্কে তিনি বলেন, ‘প্রয়োজনীয় কনজিউমার পণ্য ক্রয়ে দ্রুত আর্থিক সেবা প্রাপ্তি খুব কাজে আসে। তাই আমাদের গ্রাহকদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এ ক্যাম্পেইনে আমাদের লোন সেবার সঙ্গে আমরা ইলেকট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্সে আকর্ষণীয় ডিসকাউন্ট অফারের সমন্বয় ঘটিয়েছি।’

‘আইপিডিসি ইজি’ অ্যাপের ক্যাম্পেইনটি ২৮ জুন পর্যন্ত চলবে। তবে লোন লিমিট গ্রহণের শেষ সময় ২৭ জুন। ই-কেওয়াইসি সুবিধাযুক্ত অ্যাপটির মাধ্যমে গ্রাহক ইজি লিমিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের এক-তিন কর্মদিবসের মধ্যে গ্রাহককে ইজি লিমিট দেয়া হয়।

ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কার্ডবিহীন এ লোন সুবিধা নিঃসন্দেহে যুগোপযোগী একটি সেবা। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে ‘আইপিডিসি ইজি’ অ্যাপ। তাহলে আর দেরি কেন! স্মার্ট ফোনটি হাতে নিয়ে ঝটপট অ্যাপটি ডাউনলোড কেরে ফেলুন। পছন্দমতো পণ্যের সমন্বয়ে সাজিয়ে নিন আপনার স্মার্ট কিচেন। ‘আইপিডিসি ইজি’ অ্যাপের সঙ্গে ঈদ হোক আনন্দময়, নির্ভার।