ক্যান্সার চিকিৎসাকে আরো এক ধাপ এগিয়ে দিতে প্রাণঘাতী ক্যান্সার গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষায় পজিট্রন ইমিশন টোমোগ্রাফি বা পেট সিটি একটি আধুনিক প্রযুক্তি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম মনে করেন এর মাধ্যমে দ্রুত ক্যান্সার শনাক্তে দেশের ক্যান্সার চিকিৎসায় আরো এক ধাপ এগিয়ে গেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। শরীরে যেসব স্থানের ক্যান্সার কোষগুলো বেশি সক্রিয় থাকে পেট স্ক্যান সেসব স্থানের চিত্র/তথ্য প্রদান করে থাকে। এ প্রযুক্তির কারণে ক্যান্সার নির্ণয়ে উন্নত দেশগুলোর মতো ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের রোগীরা সেবা পাবেন।
পেট সিটি আধুনিক প্রযুক্তির অন্যতম উদাহরণ। পেট সিটি অন্যান্য ইমেজিং টেকনোলজি যেমন এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, এমআরআই প্রভৃতি প্রযুক্তি থেকে ভিন্নমাত্রার। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান মো. মেশকাতুল মনোয়ার বলেন, ‘ক্যান্সারের চিকিৎসা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এদিকে খুব অল্প সময়ের মধ্যে ক্যান্সার ছড়িয়ে যায়, যে কারণে ক্যান্সারের স্টেজ খুবই দ্রুত বাড়তে থাকে এবং স্টেজ বেড়ে যাওয়া মানে চিকিৎসার সময় বেশি লাগা আর খরচও তখন বেড়ে যায়। তাই ক্যান্সার চিকিৎসায় আগে প্রয়োজন যত দ্রুত সম্ভব ক্যান্সার শনাক্ত হওয়া। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে পেট সিটি উদ্বোধনের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা আরো সহজ হবে।’





