এখানে শুধু ক্যান্সার রিলেটেড চিকিৎসাই হয় না, এটি একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে সার্বিকভাবে স্পেশাল বিষয়গুলোও দেখা হয়। তার মধ্যে এখানে ক্যান্সারের জন্য ব্রাকিথেরাপি, লিনাক, রেডিওথেরাপি এমনকি ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য যে ধরনের সর্বোচ্চ মানের মেশিন প্রয়োজন, সেগুলো ব্যবহার করা হয়। এখানে পেট সিটি স্ক্যান আছে, যেটা বাংলাদেশে খুবই কম হাসপাতালেই রয়েছে। এখানে আরো অনেক মেশিন আছে, যা অত্যন্ত আধুনিক। এ মেশিনগুলো পরিচালনার ক্ষেত্রে বায়োমেডিকেল ইঞ্জিনিয়াররা সুদক্ষতার সঙ্গে ঠিকমতো নিয়ন্ত্রণ করেন, কেলিবেশন করে, ইউসি রিপোর্টগুলো ঠিক আছে কিনা, পেশেন্ট সেফটিটা খুবই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে কি না তা দেখেন। এমনকি মেশিনগুলো সঠিক সময়ে সঠিকভাবে সার্ভিস দিচ্ছে কিনা, এগুলোর ব্রেকডাউন হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।
শিগগিরই এ হাসপাতাল জেসিআই প্রটোকলে চলে যাবে। জেসিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে পেশেন্ট সেফটিগুলো মেইনটেইন করে, সেগুলোর জন্য ল্যাবএইড খুবই উদগ্রীব হয়ে আছে। এগুলো নিয়ে ল্যাবএইড কাজ করে যাচ্ছে। এখানে যে মেশিনগুলো রয়েছে, সেগুলো নিঃসন্দেহে শুধু বাংলাদেশেই না, এশিয়ার মধ্যে ভালো মানের মেশিন। যেমন- পেট সিটি বায়োগ্রাফ অরিজিন মডেলের একটা আপডেট ভার্সন। সম্প্রতি এআই বেইজড যে মেশিনগুলো আছে তা দিয়ে ল্যাবএইড হাসপাতাল সেবা দিচ্ছে। এ মেশিনগুলো পরিচালনায় যে ধরনের ট্রেনিং দরকার, অ্যাপ্লিকেশনের স্পেশালিস্ট দরকার, এগুলো বাইরে থেকে ট্রেনআপ করা হয়। এখানে যে ইঞ্জিনিয়াররা আছেন তারা ট্রেনআপ হয়ে অন্যান্য ব্যবহারকারীদেরও ট্রেনিং দিচ্ছে। পাশাপাশি হাসপাতালটি ডাক্তাররাও গাইডলাইন করছেন, কোনো কিছু জানার থাকলে তাদের থেকে জেনে নেয়া যাচ্ছে। ডাক্তাররা যে নতুন নতুন সমস্যার মুখোমুখি হয়, তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানোর পরে সে অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
এ মেশিনগুলোর দাম অনেক। সরকারের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে কাজ করা সহজ হবে। রোগীরা তাড়াতাড়ি সার্ভিস পেতে পারবে। হাসপাতালটিতে এখন পাইপলাইনে মেমোগ্রাফি মেশিন আছে, যা এআই বেজড। যার মাধ্যমে ৫ মিনিটের মধ্যেই রিপোর্টিং করা যায়। এছাড়া এখানে এবল্যুশন মেশিন আছে, তা দিয়ে হাসপাতালে কাজ করা হচ্ছে। তাছাড়া উন্নত ধরনের মডিউলার অপারেশন থিয়েটার আছে। ওটিতে যেসব মাইক্রোস্কোপ, লেপোস্কোপ মেশিন আছে তা অনেক উন্নত। এখানে পেশেন্ট সেফটি ও পেশেন্টরা যেসব মেশিন ব্যবহার করে তা সর্বোচ্চ মানের। এমনকি সর্বোচ্চ কোয়ালিফাই মেশিনগুলো ব্যবহার করা হয়।





