দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের কাছাকাছি একান্ত ও নিরাপদ আবাসনের প্রয়োজনীয়তা জানিয়ে আসছেন। ক্যান্সারের মতো দীর্ঘকালীন চিকিৎসার জন্য সেটা আরো বেশি জরুরি। রোগী ও তার পরিবারের সে প্রয়োজনীয়তাকে সামনে রেখেই ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার চালু করেছে নতুন উদ্যোগ ‘অপরাজয়ী’। অপরাজয়ী হলো দেশের সর্বপ্রথম বিশেষায়িত আবাসন ব্যবস্থা, যেখানে রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান। রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য হাসপাতালের খুবই কাছে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও নিরিবিলি পরিবেশে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখেই অপরাজয়ী আবাসন একদিকে পরিচ্ছন্ন ও নিরিবিলি, অন্যদিকে রোগীদের চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে রুমের ব্যবস্থা। গুণগত মান বজায় রেখে খাবার সরবরাহের পাশাপাশি রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এর বাইরে রয়েছে ইমার্জেন্সি পরিষেবা, রোগীর ট্রান্সপোর্টেশন সুবিধা, অবসর সময়ের জন্য রয়েছে টিভি ও সার্বক্ষণিক ফ্রি ওয়াইফাই। অপরাজয়ীতে তিন ধরনের কেবিন পরিষেবা রয়েছে। ডিলাক্স কেবিন, সুপার ডিলাক্স কেবিন ও সিঙ্গেল কেবিন। ডিলাক্স কেবিনে রয়েছে এটাচড বাথরুম, এটাচড বারান্দা, দুই জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, টিভি ও ফ্রিজের সুবিধা ও ফ্রি ওয়াইফাই। অন্যদিকে সুপার ডিলাক্স কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত। ডিলাক্সের মতো এক্ষেত্রেও রয়েছে এটাচড বাথরুম, এটাচড বারান্দা, টিভি-ফ্রিজ সুবিধা, ওয়াইফাই ও দুই জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এ দুই ধরনের কেবিনের তুলনায় সিঙ্গেল রুম আরো সাশ্রয়ী। সেক্ষেত্রে রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা, এটাচ বারান্দা, দুই জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, টিভি ও ফ্রিজের সুবিধা।
রাজধানীর ধানমন্ডিতে ২৪/১ গ্রিনরোডে অবস্থিত অপরাজয়ী। আবাসনের পাশাপাশি দিচ্ছে খাবারের সুবিধাও।





