স্মার্ট কিচেন বলতে বোঝায় রান্নাঘরের একটি মডার্ন সেটআপ। অনেকেই মনে করতে পারেন পানি দিয়ে থালাবাসন ধোয়ার জন্য আবার স্মার্ট সিংকের কেন প্রয়োজন? তবে একটি স্মার্ট সিংক যেমন মানুষের এ ধারণা বদলে দিতে পারে, তেমনি রান্নাঘরের কাজগুলোকেও করে তোলে আরো সহজ।
উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের স্মার্ট সিংকে টাচলেস ফসেটসহ সজ্জিত থাকে। স্মার্ট সিংকে থাকে সেন্সর প্রযুক্তি, যা ব্যবহারকারীর হাতের সাধারণ ইশারায় পানি চালু ও বন্ধ করে। পাশাপাশি এটি পানি পরিশোধন ব্যবস্থা নিশ্চিত করে, সিংক থেকেই পরিষ্কার ও নিরাপদ পানীয় জল পাওয়া যায়।
স্মার্ট সিংকে থাকে একাধিক বেসিন, কাস্টম-ফিট কাটিং বোর্ড, কোলান্ডার ও রোল-আপ ড্রাইং র্যাকের মতো অ্যাকসেসরিজ। এতে রান্নার সময় মাল্টি টাস্কিং করা সহজ হয়। এর নিখুঁত ড্রেন সিস্টেম সিংকে ময়লা আটকে যাওয়া প্রতিরোধ করে এবং রক্ষণাবেক্ষণকে সহজ করে। এছাড়া এতে থাকে ওয়াইফাই সুবিধা।
তবে স্মার্ট সিংক কেনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত, যার মধ্যে অন্যতম হলো দীর্ঘস্থায়িতা। এটি কেনার সময় দেখতে হবে অবশ্যই যেন স্মার্ট সিংক হয়। স্টেইনলেস স্টিলের সিংক সহজে পরিষ্কার করা যায়।
আমাদের দেশেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে স্মার্ট সিংকের। আরএফএল, আকিজ বশির গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে নান্দনিক সব ডিজাইনের আধুনিক প্রযুক্তিসম্বলিত ও উন্নতমানের সিংক। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসব সিংক স্মার্ট কিচেন গঠনে ভূমিকা রাখছে।
বাংলাদেশে আরএফএল তৈরি করছে ৩০৪ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির সিংক। এ সিংকের গভীরতা বাজারের অন্য সিংকের তুলনায় বেশি। এতে ব্যবহৃত হয় ফুড গ্রেড স্টেইনলেস স্টিল, তাই মরিচা পড়ে না। রাবার গার্ড থাকায় শব্দ ও স্ক্র্যাচ প্রতিরোধক।





