রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ৮ আগস্ট ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় লিয়াজোঁ কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেবে এবং সরকার, অংশীজন ও ছাত্র-জনতার সঙ্গে সমন্বয় করবে। লিয়াজোঁ কমিটির ছয় সদস্য হলেন সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ, সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ), আকরাম হুসাইন, ভূঁইয়া আসাদুজ্জামান, মামুন আব্দুল্লাহিল, আরিফুল ইসলাম আদীব। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। লিয়াজোঁ কমিটির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনীতি বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে এ কমিটি।