মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) তাদের অন্যতম ব্যবসা সফল টাইলস ব্র্যান্ড ফ্রেশ সিরামিকসের পর বাজারে নিয়ে এসেছে ফ্রেশ স্যানিটারিওয়্যার। আধুনিক প্রযুক্তি, উন্নতমানের কাঁচামাল এবং কঠোর মান নিয়ন্ত্রণের সমন্বয়ে বাংলাদেশের স্যানিটারিওয়্যার শিল্পে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
৯৫ শতাংশ রিফ্লেক্টিভিটি সম্পন্ন সর্বাধিক উজ্জ্বল ও সাদা স্যানিটারিওয়্যার পণ্যবাজারে নিয়ে এসেছে ফ্রেশ স্যানিটারিওয়্যার। উন্নতমানের উপকরণ ও আধুনিক উৎপাদন প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুতকৃত এসব পণ্যে উজ্জ্বলতা, গ্লস এবং স্থায়িত্বকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পণ্যগুলোর তিনটি প্রধান বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ হোয়াইটনেস, যা দেয় ঝলমলে অবয়ব; চমৎকার গ্লস, যা আনে নান্দনিক অভিজাত্য এবং অধিক গ্লেজ হার্ডনেস, যা দেয় দীর্ঘস্থায়িত্ব।
ফ্রেশ স্যানিটারিওয়্যারের কারখানা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থাপন করা হয়েছে। ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রকল্পটিতে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় দুই হাজার পিস, অর্থাৎ কারখানাটির মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে।
ফ্রেশ স্যানিটারিওয়্যারের অন্যতম শক্তি হচ্ছে এর প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা। উৎপাদন প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্বয়ংক্রিয় ও নিরাপদভাবে পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছে এজিভি বা অটোমেটেড গাইডেড ভেহিকল। গ্লেজিংয়ের ক্ষেত্রে রয়েছে রোবোটিক গ্রিন গ্লেজিং সিস্টেম, যার মাধ্যমে গ্লেজের পুরুত্ব ও প্রয়োগের ক্ষেত্রে অধিক নির্ভুলতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায়। পাশাপাশি অ্যাডভান্সড কিলন প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত ফায়ারিং সাইকেল ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নতমানের ফায়ারিং নিশ্চিত করা হচ্ছে।
ফ্রেশ স্যানিটারিওয়্যারের মান নিয়ন্ত্রণেও রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। কারখানায় স্থাপিত আধুনিক পরীক্ষাগারে জাপান, জার্মানি, চীন ও ইতালির উন্নতমানের পরীক্ষণযন্ত্র ব্যবহার করে কাঁচামাল, বডি, গ্লেজ এবং প্রস্তুত পণ্যের বিভিন্ন মানদণ্ড নিয়মিত পরীক্ষা করা হয়। অর্থাৎ কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য পর্যন্ত প্রতিটি ধাপেই রয়েছে প্রক্রিয়া নিয়ন্ত্রণ, পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা এবং চূড়ান্ত পরিদর্শনের ব্যবস্থা।
শুরুতে ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি সিঙ্গেল-পিস ওয়াটার ক্লোজেট, তিনটি টু-পিস ওয়াটার ক্লোজেট এবং তিনটি স্কোয়াটিং প্যান নিয়ে বাজারে এসেছে ফ্রেশ স্যানিটারিওয়্যার। প্রাথমিকভাবে উজ্জ্বল ও পরিষ্কার সাদা রঙের পণ্যকে গুরুত্ব দেয়া হলেও ভবিষ্যতে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তি ও নান্দনিকতার এ সমন্বয়েই ফ্রেশ স্যানিটারিওয়্যার এগিয়ে যেতে চায়। উন্নত প্রযুক্তিতে তৈরি উজ্জ্বল, পরিচ্ছন্ন ও টেকসই স্যানিটারিওয়্যারের মাধ্যমে গ্রাহকের দৈনন্দিন জীবনকে আরো নান্দনিক করে তোলাই ব্র্যান্ডটির লক্ষ্য। বাজারে ‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ পণ্য আনার প্রত্যয় নিয়ে ফ্রেশ স্যানিটারিওয়্যারের এ পথচলা।










