নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম হলো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সময়ে নির্মিত অ্যালুমিনিয়াম কারখানা। পাউডার কোটেড, ইলেকট্রো প্লেটেড ও অ্যানোডাইজড ফিনিশিংয়ের অ্যালুমিনিয়াম তৈরিতে দেশের একমাত্র প্রস্তুতকারক।

কাঁচামাল থেকে প্রস্তুত পণ্য—উন্নতমানের অ্যালুমিনিয়াম ফ্রেম ও চ্যানেল তৈরির পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে নাসির সিনট্যাক্স গ্রুপের এ প্লান্টে। এতে আছে আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) মান অনুযায়ী ডাই তৈরি, কাস্টিং, এক্সট্রুশন, এজিং, অ্যানোডাইজিং, ইলেকট্রো প্লেটিং, পাউডার কোটিং, উডেন ফিনিশিং, প্যাকিং এবং কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণের মতো উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি।

কারখানায় মানসম্পন্ন বিলেট (অ্যালুমিনিয়ামের কাঁচামাল) তৈরির জন্য রয়েছে গ্যাসচালিত কাস্টিং ফার্নেস, অ্যালুমিনিয়াম অ্যাশ সেপারেটর এবং স্বয়ংক্রিয় বিলেট কাটিং মেশিন, যা এক্সট্রুশন লাইনকে (অ্যালুমিনিয়াম আকৃতি দেয়ার মূল উৎপাদন ব্যবস্থা) দ্রুত কাজ করতে সাহায্য করে। এরপর এজিং ওভেনের মাধ্যমে অ্যালুমিনিয়ামকে আরো মজবুত করা হয়। পাশাপাশি অ্যানোডাইজিং, ইলেকট্রো প্লেটিং ও পাউডার কোটিংয়ের কারণে এগুলো দীর্ঘস্থায়ী ও আকর্ষণীয় দেখায়, যার মধ্যে রয়েছে সুন্দর উডেন ফিনিশিংয়ের সুবিধাও।

উৎপাদিত পণ্য হ্যান্ডলিং ও ব্র্যান্ডিংয়ের জন্য রয়েছে স্বয়ংক্রিয় প্যাকিং ও লেজার মার্কিং মেশিন। এছাড়া আলাদা ডাই সেকশন, আধুনিক যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ মোল্ড (ছাঁচ) থাকায় সুবিধাজনকভাবে পছন্দমতো বিভিন্ন আকার ও মাপে অ্যালুমিনিয়াম ফ্রেম তৈরি করা সম্ভব হয়।

পরিবেশের সুরক্ষায় এখানে বর্জ্য পানি শোধনের জন্য রয়েছে আধুনিক এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি)। আর প্রতিটি পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কাজ করে একটি শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল টিম। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব কাজের মাধ্যমে নাসির সিনট্যাক্স গ্রুপ অ্যালুমিনিয়াম শিল্পে শীর্ষস্থানে উঠে এসেছে। ফলে নির্মাণ ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী উচ্চমানের পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে।