স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার খাতে আকিজ বশির গ্রুপের স্বতন্ত্র ব্র্যান্ড রোসা। ২০১৭ সালে স্যানিটারিওয়্যার উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২২ সালে বাথওয়্যার উৎপাদনেও যুক্ত হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করেছে রোসা। এর মাধ্যমে স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার দুই বিভাগেই আলাদা উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে তাদের।

রোসার স্যানিটারিওয়্যার ইতালীয় শিল্পপ্রযুক্তি প্রতিষ্ঠান স্ক্যামির অটোমেশন রোবোট, হাই-প্রেশার কাস্টিং মেশিন এবং রোবোটিক কাস্টিং ও স্প্রে প্রযুক্তি ব্যবহারের করে। উৎপাদন ব্যবস্থায় রয়েছে ডাবল-ডেকার টানেল কিলন এবং মাননিয়ন্ত্রণের জন্য কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এ কারখানায় প্রতিদিন ছয় হাজার পিস পর্যন্ত স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

পণ্যের ধরন অনুযায়ী রোসার স্যানিটারিওয়্যার বিভাগে রয়েছে ওয়াটার ক্লোজেট, ওয়াশ বেসিন, টেবিল টপ বেসিন, ইউরিনাল ও এশিয়ান প্যান। আবাসিক ভবনের পাশাপাশি হোটেল, অফিস, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক স্থাপনায় এসব পণ্যের ব্যবহার রয়েছে। এ ধরনের পণ্যের ক্ষেত্রে আকৃতি, সিরামিকের গুণমান, পৃষ্ঠের ফিনিশিং ও স্থায়িত্ব উৎপাদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত।

স্যানিটারিওয়্যারের পর ২০২২ সালে বাথওয়্যার উৎপাদনে যুক্ত হয় রোসা। এ বিভাগের জন্য গড়ে তোলা হয়েছে একটি স্বয়ংক্রিয় উৎপাদন ইউনিট। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, এখানে প্রতিদিন ২ হাজার ৫০০টির বেশি বাথওয়্যার পণ্য তৈরির সক্ষমতা রয়েছে। এ বিভাগের পণ্যতালিকায় রয়েছে শাওয়ার মিক্সার, সিঙ্ক মিক্সার, বেসিন মিক্সার, বাথটাব মিক্সার, বিভিন্ন ধরনের বেসিন ও সিঙ্ক ট্যাপ এবং বাথওয়্যার অ্যাকসেসরিজ।

বাথওয়্যার উৎপাদনের বিভিন্ন ধাপে ব্যবহার করা হচ্ছে স্বয়ংক্রিয় স্যান্ড কোর মেশিন, লো-প্রেশার ডাই কাস্টিং প্রযুক্তি, ৩৬০ ডিগ্রি ভিএমসি ও এইচএমসি মেশিন, রোবোটিক গ্রাইন্ডিং ও পলিশিং, স্বয়ংক্রিয় ইলেকট্রোপ্লেটিং লাইন এবং পিভিডি কোটিং প্রযুক্তি। ধাতব পণ্যের আকৃতি তৈরি, পৃষ্ঠ মসৃণ করা, পলিশ ও কোটিংয়ের মতো কাজের বিভিন্ন ধাপে এসব প্রযুক্তি ব্যবহার হয়। উৎপাদনে স্বয়ংক্রিয়তার ব্যবহার পণ্যের আকৃতি ও ফিনিশিংয়ে ধারাবাহিকতা রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

b5

ফসেট বা ট্যাপ তৈরির ক্ষেত্রে কাঁচামাল ও পৃষ্ঠের প্রলেপ পণ্যের স্থায়িত্বের সঙ্গে সম্পর্কিত। রোসার ফসেট তৈরিতে ভার্জিন ব্রাস এবং তিন স্তরের ইলেকট্রোপ্লেটিং প্রযুক্তি ব্যবহার করা হয়। একই সঙ্গে ইএন ১৯৮২ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়।

শুধু ব্যবসায়িক কার্যক্রম ও পণ্যের পরিসর বাড়ানোতেই রোসা সীমাবদ্ধ নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতিও প্রতিষ্ঠানটি দায়িত্বশীল আচরণে সচেতন। পানিসাশ্রয়ী ব্যবস্থার প্রসার, পানির অপচয় কমানো এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই জীবনযাপনকে উৎসাহিত করছে। এর মধ্য দিয়ে দৈনন্দিন ব্যবহারে সম্পদের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে রোসার।

উদ্ভাবন, কারিগরি দক্ষতা ও টেকসই উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে রোসা। ২০১৭ সালে স্যানিটারিওয়্যার দিয়ে শুরু করে পাঁচ বছর পর বাথওয়্যার উৎপাদনে প্রবেশ—এ বিস্তারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পণ্য পরিসরও আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের বিভিন্ন চাহিদাকে অন্তর্ভুক্ত করেছে।