আধুনিক নির্মাণশৈলী ও স্থাপত্যের জন্য বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে অ্যালুমিনিয়াম প্রোফাইলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ বাজারে নিজস্ব অবস্থান গড়ে তুলতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) সম্প্রতি নিয়ে এসেছে ফ্রেশ অ্যালুমিনিয়াম। এমজিআইয়ের তৃতীয় নিজস্ব অর্থনৈতিক অঞ্চল, কুমিল্লা ইকোনমিক জোনে (সিইজেড) সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত ফ্রেশ অ্যালুমিনিয়াম নির্মাণসামগ্রী খাতে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে।
অ্যালুমিনিয়াম প্রোফাইলের ক্ষেত্রে আমাদের দেশে পলিভিনাইলিডিন ফ্লোরাইড (পিভিডিএফ) কোটেড প্রিমিয়াম পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে প্রিমিয়াম এ পিভিডিএফ কোটেড অ্যালুমিনিয়াম প্রোফাইলের ক্ষেত্রে আমদানীকৃত পণ্যের ওপর নির্ভর করতে হয়। এ আমদানিনির্ভরতা কমাতে সর্বাধুনিক প্রযুক্তিতে গুণগত মান নিশ্চিত করে পিভিডিএফ কোটেড অ্যালুমিনিয়াম প্রোফাইল দেশেই উৎপাদন করছে ফ্রেশ অ্যালুমিনিয়াম। এ প্রোফাইল সার্ফেসের উজ্জ্বলতা ও রঙ ধরে রেখে নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। এছাড়া বাংলাদেশে একমাত্র ফ্রেশ অ্যালুমিনিয়ামই ৯ ইঞ্চি প্রস্থের অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি করছে, যা সব ধরনের হেভি সাইজের কার্টেন ওয়ালের চাহিদা পূরণে সক্ষম।

ফ্রেশ অ্যালুমিনিয়ামের ইলেকট্রোপ্লেটেড ও অ্যানোডাইজড কোটিংয়ের একত্রিত লেয়ার থিকনেস ১৬-১৮ মাইক্রন, যা নিশ্চিত করে প্রোফাইলের স্থায়িত্ব, উজ্জ্বলতা ও ক্ষয়রোধী সক্ষমতা। ফ্রেশ অ্যালুমিনিয়ামের প্রডাক্ট রেঞ্জে রয়েছে বাই-ফোল্ডিং ডোর ফ্রেম, কার্টেন ওয়াল ফ্রেম, ফ্লোটিং স্লাইডিং ফ্রেম ও রেকট্যাঙ্গুলার বক্সসহ নানা ধরনের প্রোফাইল। ফ্রেশ অ্যালুমিনিয়ামের হার্ডনেস ১২-১৪ ওয়েবস্টার, যা প্রোফাইলকে করে অধিক চাপ ও ভারবাহী। স্লাইডিং ও ফিক্সড প্রোফাইলের ওয়াল থিকনেস অনুযায়ী ফ্রেশ অ্যালুমিনিয়াম ১.১, ১.২ ও ১.৫ মিলিমিটার সিরিজও বাজারে এনেছে। সব মিলিয়ে ফ্রেশ অ্যালুমিনিয়াম উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্য গুণমান ও বৈচিত্র্যময় প্রডাক্ট রেঞ্জের মাধ্যমে দেশের নির্মাণ শিল্পে অ্যালুমিনিয়াম প্রোফাইলের নতুন মানদণ্ড তৈরি করছে।










