দ্রুতবর্ধনশীল নগরায়ণের এ যুগে স্মার্ট ও টেকসই আবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশের নগর উন্নয়নের অগ্রযাত্রায় গুণগত মান, স্থায়িত্ব ও নান্দনিকতার মেলবন্ধন ঘটিয়ে আকিজ সিরামিকস নির্মাণ শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। ২০১৯-২৫ টানা সাত বছর ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে আকিজ সিরামিকস। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এ স্বীকৃতিতে সিরামিক টাইলস ক্যাটাগরিতে দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। একই সময়ে আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডসের স্বীকৃতিও এসেছে দুই মেয়াদে—২০২৩-২৪ ও ২০২৫-২৬ সালে।
স্বীকৃতির এ ধারাবাহিকতার পেছনে রয়েছে দেশের টাইলস বাজারের বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর প্রক্রিয়া। ২০১২ সালে যাত্রা শুরুর সময় আকিজ সিরামিকসের দৈনিক উৎপাদন সক্ষমতা ছিল ২০ হাজার বর্গমিটার, যা বর্তমানে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫০০ বর্গমিটারে। এ সময়ে টাইলসের নকশা, পৃষ্ঠের ধরন, আকার ও ব্যবহারের ক্ষেত্রেও এসেছে নানা বৈচিত্র্য ও বৈপ্লবিক পরিবর্তন।
একটা সময় ছিল যখন উন্নত মানের নির্মাণসামগ্রীর জন্য আমদানির ওপর নির্ভর করা ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় ছিল না। কিন্তু আকিজ সিরামিকসের নিরলস প্রচেষ্টা ও দূরদর্শিতায় এখন সে বাস্তবতা বদলে গেছে। আধুনিক নির্মাণ শিল্পের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিত্যনতুন সারফেস ও ফিনিশিং নিয়ে এসে আকিজ সিরামিকস স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে।
কোম্পানিটির বিস্তৃত পণ্যসম্ভারে রয়েছে সুগার ফিনিশ, সুপার রকার, মাইক্রো গ্র্যানুলা, ম্যাট কার্ভিং, ল্যাপাটো, ডায়মন্ড গ্লেজ, রকার, মাইক্রো সিআইডি, সুগার ম্যাট কার্ভিং এবং মেটালিকের মতো বৈচিত্র্যময় সারফেস ও ফিনিশ। একই সঙ্গে দেয়াল ও মেঝের জন্য ২০×৩০ সেন্টিমিটার থেকে ১০০×১০০ সেন্টিমিটার পর্যন্ত বিভিন্ন মাপের টাইলসের পাশাপাশি রয়েছে ১৫ মিলিমিটার পুরু ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর টাইলসও।
ব্যবহারের জায়গাভেদে এবং গ্রাহকের আভিজাত্য ও রুচিশীলতা ফুটিয়ে তুলতে এ সিরিজগুলোয় ভিন্ন ভিন্ন নান্দনিক বৈশিষ্ট্য রাখা হয়েছে:
ভ্যানিটা সিরিজ: আকিজ সিরামিকসের ভ্যানিটা সিরিজ রান্নাঘর ও বাথরুমের দেয়ালের জন্য তৈরি প্রিমিয়াম টাইলসের একটি পরিসর। মার্জিত নকশা ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি এ সিরিজ অভ্যন্তরীণ সজ্জায় আভিজাত্যের আবহ যোগ করে।
দ্য গ্র্যানুলা ও সুগার ফিনিশ: দানাদার পৃষ্ঠ ও চিনির গ্লেজিংয়ের অসামান্য বৈশিষ্ট্য ধারণ করে আলো প্রতিফলনকারী ‘দ্য গ্র্যানুলা’ নিয়ে এসেছে আকিজ সিরামিকস। এর নিখুঁত কারুকার্য, গতিশীল সুগার ফিনিশ ও অনবদ্য বাহ্যিক সৌন্দর্য সব স্থানকে স্বতন্ত্র রূপ দেয়। ভিট্রোফায়েড এ টাইলসগুলো সাধারণ টাইলসের চেয়ে বেশি আঁচড় প্রতিরোধী ও টেকসই, যা রাজকীয় আবহ তৈরির মাধ্যমে লিভিং রুম, বেডরুম ও বিলাসবহুল অফিসের জন্য অত্যন্ত উপযোগী।
ডাবল চার্জ পোরসেলিন টাইলস: অধিক চলাচলযুক্ত এলাকার ভারী পদচারণায় সাধারণ টাইলস সহজে ক্ষয়প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হলেও ডাবল চার্জ পোরসেলিন টাইলস এর নিখুঁত সমাধান দেয়। আয়নার মতো মসৃণ ‘প্রাকৃতিক মার্বেলের মতো দেখতে’ টাইলসগুলোর ওপরের স্তর ২-৩ মিমি পুরু এবং এর এমওএইচ (কঠিনতার পরিমাপ) বেশি হওয়ায় দীর্ঘ সময় মসৃণতা ও সৌন্দর্য ধরে রাখে। ফলে বাণিজ্যিক স্থান, অফিস, হোটেল ও শপিং মলে অনায়াসে ব্যবহার করা যায়।
সিমেন্ট সিরিজ: নির্মাণ উপকরণ হিসেবে সিমেন্টের সরলতা ও দৃঢ়তা স্থাপত্যে বরাবরই আলাদা আবেদন তৈরি করে। এর ধূসর রঙ, মসৃণ-রুক্ষ পৃষ্ঠ এবং আলো-ছায়ার স্বাভাবিক পরিবর্তন স্থাপনায় এনে দেয় এক ধরনের সংযত নান্দনিকতা। সে বৈশিষ্ট্যকে টাইলসের নকশায় ধারণ করেছে আকিজ সিরামিকসের সিমেন্ট সিরিজ। সিমেন্টের স্বাভাবিক স্পর্শ ও দৃঢ়তার অনুভূতি বজায় রেখে তৈরি এ সিরিজের টাইলসগুলো একই সঙ্গে নান্দনিক ও ব্যবহারিক। অধিক চলাচলযুক্ত স্থানেও ব্যবহারের উপযোগী এসব টাইলসের পৃষ্ঠতল টেকসই হওয়ায় দাগ ও আঁচড়ের ঝুঁকি তুলনামূলকভাবে কম। সঠিকভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করলে দীর্ঘদিন এর সৌন্দর্য এবং কার্যকারিতা বজায় থাকে।
এছাড়া বড় আকারের টাইলস ব্যবহারের সুবিধা দিতে ‘কাথেনা বিগ টাইলস’, দেয়াল ও মেঝের সামঞ্জস্যপূর্ণ নান্দনিকতায় ‘এসপাসিও সিরিজ’, আধুনিক নকশায় ‘রকার সিরিজ’ এবং সেমি-পলিশড ফিনিশের জন্য ‘ল্যাপাটো সিরিজ’ উল্লেখযোগ্য।
এ সমৃদ্ধ ধারাবাহিকতার পাশাপাশি আকিজ বশিরের উদ্যোগে পরবর্তী সময়ে যুক্ত হয়েছে ‘অরা সিরামিক টাইলস’। ওয়াল ও ফ্লোর টাইলসের এ নতুন ব্র্যান্ডের পণ্যসম্ভারে রয়েছে গ্লসি, ম্যাট, সুগার, পোরসেলিন, গ্র্যানুলা ইফেক্ট, হাই গ্লস, মেটালিক ও ম্যাট কার্ভিং ফিনিশ। টাইলস এখন আর কেবল নির্মাণের সাধারণ উপকরণ নয়; জীবনযাপনে সৌন্দর্যের ধারণা, ঘরের ব্যবহার, স্থাপত্যের ধরন ও ব্যক্তিগত পছন্দের সঙ্গে মিলিয়ে বেছে নেয়ার মতো এক স্বতন্ত্র উপাদানে পরিণত হয়েছে। আর গ্রাহকের বেছে নেয়ার জন্য আকিজ সিরামিকস তৈরি করেছে বৈচিত্র্যময় সম্ভার।










