পরিবারের জন্য ফ্রিজে জায়গা যত বেশি, ততই সুবিধা। কনকার বেশি স্পেস সুবিধায় তাই সহজেই গুছিয়ে রাখা যায় প্রয়োজনীয় খাবার ও পানীয়। শাকসবজি ও ফলমূলের সতেজতা ধরে রাখতে রয়েছে হিউমিডিটি কন্ট্রোলার। আর ভিটামিন ফ্রেশ টেকনোলজি খাবার সংরক্ষণের সময় সবজির ভিটামিন ধরে রাখতে সহায়তা করে।
ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার রাখলে অনেক সময় একটির গন্ধ অন্যটিতে মিশে যায়। এই সমস্যার সমাধানে কনক। ফ্রিজে রয়েছে অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার, যা এক খাবারের গন্ধ আরেক খাবারে মিশতে - দেয় না। পাশাপাশি অ্যান্টি র্যাট চেম্বার ফ্রিজকে ইঁদুরের হাত থেকে - সুরক্ষিত রাখতে বাড়তি নিরাপত্তা দেয়। বিদ্যুৎ চলে গেলেও ভেতরে ঠান্ডা ধরে রাখতে সাহায্য করে হাই ফ্রিজিং ক্যাপাসিটি। আর খাবারের প্রয়োজন অনুযায়ী ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য রয়েছে ট্রিপল মোড কুলিং। এর মাধ্যমে ফ্রিজ, ফ্রিজার ও সুপার ফ্রিজিং মোড থেকে প্রয়োজন অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়া যায়।
শুধু ফিচার্স নয়, প্রতিদিনের ব্যবহারের ছোট ছোট সুবিধার দিকেও নজর দিয়েছে কনকা। এলইডি লাইট, ড্রেন লাইন আর সহজে সরানোর জন্য হুইলসহ ছোট ছোট সুবিধাগুলো ফ্রিজ ব্যবহারকে করে তোলে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

বাংলাদেশে ইলেকট্রোমার্টের হাত ধরে কনকার পথচলা শুরু হয় ১৯৯৮ সালে। সময়ের সঙ্গে এই পথচলা আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে ইলেকট্রোমার্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে কনকার পণ্য ম্যানুফ্যাকচার করা হচ্ছে এবং ইলেকট্রোমার্টের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে তা পৌঁছে যাচ্ছে দেশের মানুষের ঘরে ঘরে।
বিশ্বজুড়ে জনপ্রিয় কনকার অত্যাধুনিক প্রযুক্তি ও আপডেটেড ফিচার্স এখন বাংলাদেশে তৈরি কনকা ফ্রিজেও যুক্ত হয়েছে। একটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশে ম্যানুফ্যাকচার ও দেশজুড়ে ডিস্ট্রিবিউশন করার এই সক্ষমতা ইলেকট্রোমার্টের জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের স্থানীয় ম্যানুফ্যাকচারিং খাতের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

১৪০টিরও বেশি দেশে কনকার উপস্থিতি বিশ্বজুড়ে এর বিশ্বসেরা প্রযুক্তি ও পণ্যের গ্রহণযোগ্যতারই প্রমাণ। মানুষের দৈনন্দিন প্রয়োজন ও স্বস্তির কথা মাথায় রেখে সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে কনকা প্রতিনিয়ত ফ্রিজে যোগ করছে নতুনত্ব, যাতে খাবার থাকে ফ্রেশ আর প্রতিদিনের জীবন থাকে আরও হ্যাপি।
ইলেকট্রোমার্টের অফিসিয়াল সার্ভিস অ্যাপ টেকবন্ধ থেকে এখন আপনিও ঘরে বসে সার্ভিস রিকোয়েস্ট, ওয়ারেন্টি চেকিং এবং দ্রুত সহায়তা পেতে পারেন খুব সহজেই।










