আমেরিকান কোম্পানি হিসেবে মাস্টারকার্ড উদ্ভাবন, অগ্রগতি ও অন্তর্ভুক্তির মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। বিশ্বজুড়ে আমাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে।

আমরা গর্বের সঙ্গে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করি। দিনটি স্বাধীনতা, সম্ভাবনা ও মূল্যবোধের শক্তিশালী অনুস্মারক, যা বিশ্বজুড়ে আমাদের কাজ পরিচালনায় অনুপ্রেরণা জোগায়।

দীর্ঘদিন ধরে আমরা বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও একই আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ডিজিটাল লেনদেন সুবিধা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছি।

আমরা বাংলাদেশে শক্তিশালী ও নিরাপদ লেনদেন কাঠামো গঠনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

আমি মাস্টারকার্ড বাংলাদেশের পক্ষ থেকে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সব সহকর্মী, অংশীজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

সৈয়দ মোহাম্মদ কামাল: কান্ট্রি ম্যানেজার মাস্টারকার্ড বাংলাদেশ