‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন প্রাঙ্গণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ৯টায় পর্যটন ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমানসহ বিমানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে পরিচালিত হয়।
এ সময় টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা দায়িত্বশীল পর্যটন খাত গড়ে তোলার আশা প্রকাশ করেন।










