সাগরের ইলিশ আর পদ্মার ইলিশে তো পার্থক্য আছেই। তবে অনেক ইলিশ সমঝদার হাতে নিয়েই বলে দিতে পারেন সেটা সাগরের নাকি নদীর। ইলিশ প্রাপ্তিস্থলের ভিন্নতার কারণেও আকার ও স্বাদে আসে পার্থক্য। ইলিশের স্বাদে যেমন ভিন্নতা আছে তেমনি দামেও আছে পার্থক্য। বাজারে বিক্রেতারা বলেন, এটা পদ্মার, ওটা মেঘনার। কিন্তু কেমন হয় এক ছাদের নিচেই যদি মেলে হরেক রকমের ইলিশ?

দেশের সবচেয়ে বড় সুপারশপ ইউনিমার্টে চলছে ইলিশ উৎসব ২০২৫। এখানে মিলছে পদ্মার, চাঁদপুরের, চট্টগ্রামের ও বরিশালের ইলিশ। মেলায় বিভিন্ন স্বাদের ইলিশের পার্থক্য সম্পর্কে জেনে নেয়া যাবে।

গত ২৮ আগস্ট থেকে ঢাকা ও সিলেটের ইউনিমার্টের সব শাখায় শুরু হয়েছে ইলিশ উৎসব ২০২৫। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

উৎসব উপলক্ষে ইউনিমার্ট-এর গুলশান ১ শাখায় ভিড় করছেন ক্রেতারা। ছেলেকে নিয়ে উৎসবে আসা ক্রেতা জানলে তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, একই স্থানে বিভিন্ন ধরণের ইলিশ চোখে পড়ছে। আমারও বোঝা হলো ছেলেকেও দেখাতে পারলাম।’ অনেক ক্রেতা স্বাদের ভিন্নতা বোঝার জন্যও নিয়ে যাচ্ছেন ভিন্ন ভিন্ন ধরণের ইলিশ। এমনই একজন ক্রেতা আলফাজ আহমেদ। তিনি বলেন, ‘পদ্মার ইলিশও কিনলাম আবার চট্টগ্রামের ইলিশও নিলাম। স্বাদের পার্থক্য বুঝে নেয়ার দারুণ একটা সুযোগ।’

৫০০ গ্রাম থেকে তিন কেজির বেশি ওজনের ইলিশ মিলছে উৎসবে। এক কেজি ওজনের নিচের ইলিশ কেনা যাচ্ছে পিস হিসেবেও।

উৎসবে সাড়ে তিন হাজার টাকার বেশি ইলিশ কিনলে মিলবে ইউনিমার্ট ডেইলি ডিলাইটস ১০০ গ্রাম খাঁটি সরিষা ও ২০০ মিলি এসি আই সরিষার তেল। ৫ হাজার টাকার বেশি কিনলে খাঁটি সরিষা এবং সরিষার তেলের সঙ্গে মিলবে ৫০০ গ্রাম দেশি পেঁয়াজ।

ইউনিমার্ট আউটলেট ম্যানেজার মারুফ জামিল বলেন, ‘বাঙালি রসনার সঙ্গে জড়িয়ে আছে ইলিশ। আমরা দেশের সেরা ইলিশ এক ছাদের নিচে এনে দিয়েছি, যেন ক্রেতারা ভিন্ন স্বাদ উপভোগ করতে পারেন।’