বাংলাদেশের বাজারে নিজেদের অষ্টম স্টোর উদ্বোধন করেছে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডিআইওয়াই। বুধবার রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের ১০৬ নম্বর ভবনে এক উৎসবমুখর পরিবেশে আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। তিনি মি. ডিআইওয়াই-এর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন। এ সময় ছিলেন মি. ডিআইওয়াই-এর হেড অব অপারেশনস সাইয়েদ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচআর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন এবং মার্কেটিং ম্যানেজার রাহাত নাবি।
মি. ডিআইওয়াই-এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। 'গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং বৈচিত্র্যময় পণ্যসম্ভার— সব প্রয়োজনের একটি নির্ভরযোগ্য গন্তব্য'- ব্র্যান্ডটি সবসময় তাদের এ মূলমন্ত্রে অটল।
মি. ডিআইওয়াই-এর নতুন বনানী স্টোর রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০ হাজারের বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এর ফলে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু পাওয়া যাবে।
গ্র্যান্ড ওপেনিং অফার
উদ্বোধন উপলক্ষে ২২ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার কার্যক্রম। এক হাজার বা তার বেশি টাকার কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি মি. ডিআইওয়াই ছাতা। এ ছাড়া যেকোনো কেনাকাটায় পাচ্ছেন মি. ডিআইওয়াই-এর শপিং ব্যাগ। পাশাপাশি থাকছে মি. ডিআইওয়াই টপ ফ্যান ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।










