২০০৮ সালে যাত্রা শুরু করা অ্যানালাইজেন অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে প্রথম অ্যাডভার্টাইজিং ও টেকনোলজি ফার্ম হিসেবে জায়গা করে নেয়। ২০১৬ সালের মধ্যে প্রতিষ্ঠানটি বিদেশেও শাখা অফিস স্থাপন করে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে ২০টিরও বেশি দেশে রয়েছে অ্যানালাইজেনের ক্লায়েন্ট।
দীর্ঘ ১৭ বছরে অ্যানালাইজেন গড়ে তুলেছে দেশি-বিদেশি অসংখ্য ব্র্যান্ড এবং কাজ করেছে MNC, FMCG, ব্যাংকিং, টেলিকম ও প্রযুক্তি খাতের ১০০-এর বেশি ক্লায়েন্টের সঙ্গে। পাশাপাশি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে ইন্ডাস্ট্রির অসংখ্য সৃজনশীল পেশাজীবী, যারা এখন কাজ করছেন দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে। ডিজিটাল জগতে প্রতিষ্ঠানটি analyzenbd থেকে বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে analyzen.com নামে।
এ সাফল্যের ধারাবাহিকতায় অ্যানালাইজেন উদযাপন করল ১৭ বছর পূর্তি। টানা তিন দিনের এই আয়োজন পরিণত হয় এক বড় রি-ইউনিয়নে। এতে অংশ নেন ৩০০-এরও বেশি প্রাক্তন অ্যানালাইজার, ক্লায়েন্ট, পার্টনার ও স্টেকহোল্ডার। হাসি-আড্ডা আর স্মৃতিচারণের পাশাপাশি এসেছিল অসংখ্য শুভেচ্ছা বার্তাও।
১৭ বছরের এ যাত্রার উৎসব আবারও মনে করিয়ে দিল—অ্যানালাইজেন শুধু একটি বিজ্ঞাপন সংস্থা নয়, বরং এটি একটি কমিউনিটি গড়ে তোলার গল্প। যেখানে মানুষ, ব্র্যান্ড এবং অভিজ্ঞতা মিলেই তৈরি হয়েছে এক সুপার পাওয়ার হাউস।- বিজ্ঞপ্তি










