বাংলাদেশের বাজারে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড বার ও আল্ট সাউন্ড সিস্টেম এফওয়াইটুফাইভ সিরিজের পণ্য। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ পণ্যের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ব্রাভিয়া টিভির উজ্জ্বল রঙ, কনট্রাস্ট ও রেজুলিউশন আর নতুন সাউন্ড বার ও আল্ট সিরিজের সাউন্ড সিস্টেম দেবে শক্তিশালী বেস ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দর্শকদের ঘরে বসেই সিনেমা হলের অভিজ্ঞতা দেবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন বলেন, প্রযুক্তি, উদ্ভাবন ও গুণগত মানের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারই সনিকে বিশ্বব্যাপী সেরা করেছে। ব্রাভিয়া টিভির নতুন মডেল, সাউন্ড বার ও আল্ট এফওয়াই টুফাইভ সিরিজ এ প্রতিশ্রুতির অনন্য উদাহরণ, যা ঘরোয়া বিনোদনের ধারণাকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে।

ব্রাভিয়ার নতুন সিরিজের টিভিগুলোর মধ্যে রয়েছে, কিউডি-ওলেড ব্রাভিয়া এইট মার্ক টু, ব্রাভিয়া টু মার্ক টু এবং ব্রাভিয়া ফাইভ মিনি এলইডি টেলিভিশন। এগুলোর মধ্যে কিউডি-ওলেড ব্রাভিয়া এইট মার্ক টু সিরিজের মডেলে ৫৫ ও ৬৫ ইঞ্চি, ব্রাভিয়া টু মার্ক টু সিরিজের মডেলে ৯৮, ৮৫, ৭৫, ৬৫ ও ৫৫ ইঞ্চি এবং ব্রাভিয়া ফাইভ মিনি এলইডি সিরিজের মডেল ৭৫, ৬৫, ৫৫ ও ৪৩ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে।

সিনেমা হলের মতো সাউন্ড নিশ্চিতে টিভিগুলোর সঙ্গে বাজারজাত করা হয়েছে সাউন্ড বার ব্রাভিয়া থিয়েটার বার সিক্স ও ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স। সেই সঙ্গে সনি সাউন্ড সিস্টেমের জগতে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে ক্রেতাদের নাগালে নিয়ে এলো সাউন্ড সিস্টেম আল্ট এফওয়াই টুফাইভ সিরিজের আল্ট ফিল্ড থ্রি, আল্ট ফিল্ড ফাইভ ও আল্টমাইক মডেলের আল্ট সাউন্ড সিস্টেম।

হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং বলেন, ব্রাভিয়া সিরিজের টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, আপনার ঘরই হয়ে উঠবে সিনেমা হল। এ টেলিভিশনে রয়েছে সর্বোচ্চ মানের রেজুলিউশন, রঙের গভীরতা এবং অসাধারণ কনট্রাস্ট, যা আপনাকে সিনেমার প্রতিটি মুহূর্ত আরো প্রাণবন্তভাবে উপভোগ করতে সাহায্য করবে। আপনার কাছে তখন মনে হবে, সত্যিকার-ই ‘সিনেমা ইজ কামিং হোম।

গণমাধ্যমকর্মী ও একঝাঁক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, প্রোডাক্ট ম্যানেজার মেলিসা ট্যান ও লিয়ান শিয়ে এবং বাংলাদেশ শাখার টিভি প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন। বাংলাদেশে সনির পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বাজারজাত করবে সনি-র্যাংগস ও সনি-স্মার্ট।