বাংলাভিশনের সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট উজ্জ্বল দাস এর পিতা নান্টু রঞ্জন দাস (বয়স ৭৩) গতকাল রাত ১১টা ৪০ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আজ তার নিজ বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনার্দী গ্রামে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।










