চক্ষু রোগীদের বিশ্বমানের সেবা দেয়ার লক্ষ্য নিয়ে ঢাকার ধানমন্ডি ৬ নম্বর রোডে চালু হলো এরিস্টো আই হাসপাতাল লিমিটেড। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরিস্টোফার্মা লিমিটেডের সহযোগী এ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম এ হাসান। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে এরিস্টো আই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান হাসপাতালের পটভূমি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিশ্বমানের সেবা দেয়ার প্রতিশ্রুতি জানায়। এ সময় জানানো হয়, এরিস্টো আই হাসপাতাল দেশের চক্ষু চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে।