দেশের অটোমোবাইল খাতে নতুন এক সম্ভাবনার নাম মিতসুবিশি এক্সপ্যান্ডার। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক যাত্রা এবং দেশেই উৎপাদনের গর্ব— এই তিনটি বৈশিষ্ট্যের মিশ্রণে এক্সপ্যান্ডার এখন শুধুমাত্র একটি গাড়ি নয়, বরং হয়ে উঠেছে আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। বিদেশী গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে, এখন বাংলাদেশের মানুষ নিজেদের মাটিতেই তৈরি আন্তর্জাতিক মানের গাড়ি ব্যবহারের সুযোগ পাচ্ছে।

গাজীপুরের বড় ভবানীপুরে অবস্থিত র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর অত্যাধুনিক কারখানায় মিতসুবিশির আন্তর্জাতিক মান বজায় রেখেই অ্যাসেম্বল হচ্ছে এই এক্সপ্যান্ডার। এতে শুধু দামের দিক থেকে নয়, দেশের অটোমোবাইল শিল্পের সক্ষমতাও তুলে ধরা হচ্ছে নতুন মাত্রায়। ক্রেতারা পাচ্ছেন বিশ্বমানের প্রযুক্তির গাড়ি—যেটি তৈরি হচ্ছে নিজের মাটিতে। নিঃসন্দেহে এটি একটি বড় অর্জন।

শহরের ব্যস্ত সড়ক হোক বা দূরপাল্লার যাত্রা—এক্সপ্যান্ডার তার ২২০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৫.২ মিটার টার্নিং রেডিয়াসের কারণে যেকোনো রোড কন্ডিশনে নিরাপদ ও আত্মবিশ্বাসী ভ্রমণ নিশ্চিত করে। এতে ব্যবহৃত ১.৫ লিটার মাইভেক ইঞ্জিন থেকে পাওয়া যায় ১০৫ হর্সপাওয়ার এবং ১৪১ নিউটন মিটার টর্ক—যা কার্যকর ও মসৃণ পারফরমেন্স নিশ্চিত করে। উন্নত সাস্পেনশন এবং শব্দ-কম্পন রোধ ব্যবস্থার কারণে দীর্ঘ যাত্রাও হয় আরামদায়ক।

এক্সপ্যান্ডারের অভ্যন্তরীণ ডিজাইনেও রয়েছে ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা। তিন সারিতে সাতটি আসনের পাশাপাশি আছে পর্যাপ্ত বুট স্পেস, যা বড় পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণের জন্য আদর্শ। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, সেকেন্ড রো এসি ভেন্ট, প্রতিটি সারিতে চার্জিং সুবিধা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ১০.৩ ইঞ্চির স্মার্টফোন সংযুক্ত টাচস্ক্রিন ডিসপ্লে যাত্রার প্রতিটি মুহূর্তে যোগ করে বাড়তি আরাম।

শুধু আরামই নয়, নিরাপত্তার ক্ষেত্রেও এক্সপ্যান্ডার রেখেছে প্রশংসনীয় চিহ্ন। মিতসুবিশির ‘রাইজ’ বডি স্ট্রাকচার, ডুয়াল এয়ারব্যাগ, পথচারী-বান্ধব বাম্পার এবং কী-লেস এন্ট্রি প্রযুক্তি সব মিলিয়ে এটি চালক এবং যাত্রী উভয়ের জন্যই নিরাপদ একটি যানবাহন। যারা পরিবার নিয়ে নিয়মিত ভ্রমণ করেন, তাদের জন্য এই সব বৈশিষ্ট্য সত্যিই প্রশান্তির।

মিতসুবিশি এক্সপ্যান্ডার বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে চারটি ভিন্ন ভিন্ন সংস্করণে। রয়েছে এক্সপ্যান্ডার ক্লাসিক, যার দাম শুরু ৩৪ লাখ টাকা থেকে। আছে এক্সপ্যান্ডার প্রিমিয়াম, যেখানে থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, লেদার র‌্যাপড ইন্টেরিয়র, রুফ রেইল এবং ইনবিল্ট উইন্ডো শেড—এটির দাম শুরু সাড়ে ৩৫ লাখ টাকা থেকে। অকটেন এবং এলপিজি উভয় জ্বালানিতে চালানোর সুবিধাযুক্ত এক্সপ্যান্ডার ইকোর দাম ৩৫ লাখ টাকা থেকে। আর যারা স্পোর্টি লুক পছন্দ করেন তাদের জন্য রয়েছে এক্সপ্যান্ডার স্পোর্ট, যার দাম শুরু সাড়ে ৩৬ লাখ টাকা থেকে। রঙের দিক থেকেও রয়েছে জেট ব্ল্যাক মিকা, গ্রাফাইট গ্রে মেটালিক এবং হোয়াইট পার্ল—তিনটি আকর্ষণীয় অপশন। ভবিষ্যতে আরও নতুন রঙ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

ক্রেতাসেবার ক্ষেত্রেও মিতসুবিশি দিয়েছে বাড়তি গুরুত্ব। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ছয়টি বিনামূল্যে সার্ভিস সুবিধা। ঢাকায় মিতসুবিশির রয়েছে আধুনিক সেলস ও সার্ভিস সেন্টার, তেজগাঁও-এর শোরুম ও ওয়ার্কশপে প্রতিদিনই সরাসরি গাড়ি দেখে বুকিং, টেস্ট ড্রাইভ এবং পূর্ণ বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকেরা।

সবদিক বিবেচনায়, মিতসুবিশি এক্সপ্যান্ডার এখন শুধুই একটি পরিবহন মাধ্যম নয় এটি একটি আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিসমৃদ্ধ জীবনযাত্রার প্রতীক। যারা তাদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য ও আরামদায়ক গাড়ি খুঁজছেন, তাদের জন্য মিতসুবিশি এক্সপ্যান্ডার নিঃসন্দেহে হতে পারে নিখুঁত সিদ্ধান্ত।