সাউথ এশিয়ান বেসবল অ্যান্ড সফটবল ফেডারেশনের সাধারণ কাউন্সিলের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংককের দ্য গ্র্যান্ড ফোর ফোরউইংস হোটেলে এটি অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ কাউন্সিল ২০২৬ থেকে ২০২৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে ।
সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সৈয়দ ফকর আলী শাহ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডা অনুপম হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেপালের দিপক নুপেন।
ডা অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একজন স্বনামধন্য একজন পাবলিক হেলথ ও স্পোর্টস মিডিয়া ব্যক্তিত্ব।
বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশন সভাপতি মো আফজালুর রহমান সাউথ এশিয়ান ফেডারেশনের মেম্বার এট লার্জ এবং সহ সভাপতি রফিক মিয়া চৌধুরী সাউথ এশিয়ান বডির নির্বাহী পরিচালক নির্বাচিত হন।










