অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড ও বগুড়া প্রফেশনালস ক্লাবের (বিপিসি) মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিপিসি সদস্য ও তাদের পরিবার অমনিকেয়ারের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিপিসির পক্ষ থেকে ছিলেন ক্লাবের সহপ্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রিজভী আহমেদ, নির্বাহী বোর্ড সদস্য (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আকিব আল রাব্বি, নির্বাহী সদস্য প্রকৌশলী হোসেন মাহবুব ও সদস্য একে এম নাহিদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা। অমনিকেয়ারের পক্ষ থেকে ছিলেন জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রধান বানাজির আহমেদ এবং করপোরেট বিজনেস ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার সজল কুমার দাস।

এ সমঝোতার আওতায় বিপিসি সদস্য ও তাদের পরিবার প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান ও অন্যান্য ইমেজিং সেবায় ২৫ শতাংশ ছাড় এবং অমনিকেয়ার ফার্মেসির ওষুধে ৫ শতাংশ ছাড় পাবেন।