টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আর এ কে সিরামিক্স আজ সোমবার (২৫ আগস্ট ) চট্টগ্রামের ছোট পুল এক্সেস রোড, আগ্রাবাদে উদ্বোধন করল নতুন ফ্যাক্টরি আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়াও ছিলেন জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমানসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।
নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধনী উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে জানান, আর এ কে সিরামিক্স সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। চট্টগ্রামের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এ নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করা হলো।
কোম্পানিটি আশা করছে, নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসীর ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনার আধুনিক সাজসজ্জায় আর এ কে সিরামিক্সের পণ্য বড় ভূমিকা রাখবে।










