বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স ব্যাচ-০৭ ও ০৮/২০২৫-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুবুল বাসেত ভূঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়া উপহার হিসেবে তাদের মধ্যে বই বিতরণ করা হয়।