আবারো সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো দেশের সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’। আগামী দুই বছরের জন্য সুপারস্টোর ক্যাটাগরিতে স্বপ্নকে ‘এ স্বীকৃতি দেয়া হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশের সুপারব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ‘স্বপ্ন’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব কনজ্যুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি, জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) বিভাগের জারিন তাসনিম । অনুষ্ঠানে স্বপ্ন-এর পক্ষ থেকে আরো ছিলেন এসর্টমেন্ট এবং ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং (উপদেষ্টা) বুশরা জেরিন , হেড অব ট্রেড মার্কেট রিসার্চ -এর নুসরাত জাহান, মিডিয়া অ্যান্ড পি-আর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম।
এর আগে সুপারব্র্যান্ড হিসেবে টানা তিনবার পুরস্কার জেতে ‘স্বপ্ন’। এছাড়া টানা নবমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা ষষ্ঠবারের মতো সারা দেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয়েছে সুপারশপটি।
এছাড়া এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে স্বপ্ন। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।










