বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন। তিনি বরিশালের গৌরনদী পৌর এলাকার টিএনটির কর্মকর্তা মরহুম খোন্দকার আব্দুল খালেকের সন্তান।
১৯৮০ সালে 'দৈনিক সংবাদ' পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন খোন্দকার কাওছার। এরপর তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক বাংলার বানী, দৈনিক কৃষাণ, দৈনিক জনপদ, দৈনিক নব অভিযান, দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক ইনকিলাব, দৈনিক ভোরের কাগজ, দৈনিক বাংলাদেশের খবরসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।










