দৈনিক ইত্তেফাকের সোনারগাঁ সংবাদদাতা ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাসের বড় ভাই, সাবেক সিআইপি সঞ্জিত কুমার দাস (৭০) পরলোক গমন করেছেন।
গতকাল শুক্রবার বাংলাদেশের সময় ভোর ৬টায় কানাডার টরেন্টো শহরের নিজ বাসায় তিনি নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,এক মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সঞ্জিত কুমার দাস গত কয়েক বছর যাবত কানাডার টরেন্টো শহরে বসবাস করেন। গতকাল শুক্রবার টরেন্টো শহরের একটি শ্বশানে তার মরদেহ দাহ করা হয়। তার মৃত্যুতে সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এবং গৌর নিতাই আখড়ার পরিচালনা কমিটি ও একনাম কীর্তন কমিটির নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার স্বর্গবাসী কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।










