রাজধানীর মোহাম্মদপুরে নতুন ফ্ল্যাগশিপ শোরুমের জমকালো উদ্বোধন করেছে বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া। অনুষ্ঠানে তাদের স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে নানা রকম প্রদর্শনী ও কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, লাইভ প্রোডাক্ট ডেমো ও টেস্ট রাইড, এক্সক্লুসিভ লঞ্চ অফার ও উপহার সামগ্রী। এ সময় প্রদর্শিত স্কুটারগুলো চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে বেশ আনন্দিত হয়েছেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথি ও আগ্রহী ক্রেতারা।
আয়োজকরা বলছেন, নতুন এই স্টোর বাংলাদেশী গ্রাহকদের জন্য স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতাভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ব্র্যান্ডটির প্রতিশ্রুতির প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ইয়াডিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার ওয়েন এবং রানার অটোমোবাইলস পিএলসির অন্যান্য সিনিয়র কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।










