ঢাকার রাস্তায় মৃণাল হকের ভাস্কর্যগুলো কেবল শিল্প নয়, মানুষের জীবনের গল্পও বলে। রাজারবাগ পুলিশ লাইনের সামনে দুর্জয়, রূপসী বাংলা হোটেলের সামনে রাজসিক বিহার, ইস্কাটনে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে কোতোয়াল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রত্নদ্বীপ, নৌবাহিনী সদরদপ্তরের সামনে অতলান্তিকে বসতি এবং মতিঝিলে বলাকা— সবই তার সৃষ্টি।

রাজসিক বিহার

রাজসিক বিহার; ছবি: সংগৃহীত

আজ মৃণাল হকের জন্মদিনে এ ভাস্কর্যগুলো আবার নতুন করে তাকে মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবতার বার্তা ফুটিয়ে তোলা এ ভাস্কর্যগুলো ঢাকার জনজীবনে শিল্প ও ইতিহাসের চিহ্ন রেখেছে। ২০২০ সালে প্রয়াত হওয়া এই শিল্পীর স্থাপত্যভিত্তিক শিল্পকর্মগুলো এখনো শহরের প্রাণ হয়ে বেঁচে আছে।