বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আলোচনার সভার আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম তোতা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সাধারণ ও উপদেষ্টামন্ডলীর আজীবন সদস্য জাবীদ অপু এবং সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ। আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম দুখু, সংগঠনের সদস্য ফটো সাংবাদিক ফরিদ আখতার পরাগ, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক সোনালী সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি ,সদস্য আজম খান, কোষাধক্ষ্য মিলন শেখসহ সদস্যরা।










