বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সংখ্যা বাড়িয়ে আট হাজার করার লক্ষ্য নিয়েছে তারা। মূলত প্রডাক্ট ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ ও সেলস বিভাগে নতুন কর্মীদের নিয়োগ দেয়া হবে। সম্প্রতি ১১ হাজার কোটি ডলারের বড় আকারের পুঁজি সংগ্রহের পর ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি ডলারে।
২০২৬ সালের মধ্যে কর্মী সংখ্যা দ্বিগুণ করছে ওপেনএআই
২০২৬ সালের শেষ নাগাদ নিজেদের কর্মী সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ ওপেনএআই।
২০২৬ সালের শেষ নাগাদ নিজেদের কর্মী সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ ওপেনএআই।










