স্টেফান স্ভাইগ (২২ ফেব্রুয়ারি ১৯৪২—২৮ নভেম্বর ১৯৮১) অস্ট্রিয়ান কথাসাহিত্যিক ও নাট্যকার। কিছু কবিতাও লিখেছেন। স্টেফান ও তার স্ত্রী দ্বিতীয় মহাযুদ্ধকালীন হতাশা থেকে পরিত্রাণ পেতে একই সঙ্গে বেশি পরিমাণ বার্বিচুরেট সেবন করে আত্মহত্যা করেন।
মার্গারেট ওয়াইডেমার (৩০ সেপ্টেম্বর ১৮৮৪—১৪ জুলাই ১৯৭৮) মার্কিন কবি। ১৯১৯ সালে কার্ল স্যান্ডবার্গের সঙ্গে যৌথভাবে কবিতার জন্য পুলিত্জার পুরস্কার লাভ করেন। এজরা পাউন্ড, টিএস এলিয়ট, স্কট ফিট জেরাল্ড, থর্নটন ওয়াইল্ডার প্রমুখের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম জন্মবর্ষে (১৯৩১) তার সম্মানে প্রকাশিত ‘দ্য গোল্ডেন বুক’-এর জন্য কবিতা দুটি প্রেরিত। আসছে ২৫ বৈশাখ ১৪২৪ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী। সে উপলক্ষে কবিতা দুটোর অনুবাদ প্রকাশিত হলো
কান্না, আনন্দ ও হাসির মধ্যে
স্টেফান স্ভাইগ
কান্না, আনন্দ ও হাসির মধ্যে
আমরা বাঁধা পড়ে আছি
আমাদের নিজের ইচ্ছে বলে কিছু নেই
স্বপ্ন, আমরা ভাবি জেগে আছি
নিঃসন্দেহে স্বপ্ন একটি মায়া, বিশ্ব নয়।
এ কেবল বাকশক্তিহীনেরই খেলা
ভাবতেই আমাদের অনেক যন্ত্রণা
কালো বৃত্ত সঙ্গে নিয়ে ঘুমোই
স্বপ্ন দেখার স্বপ্নকে তালাবন্ধ করে রাখি
যে ঘুম আমাদের অপেক্ষায় আছে
তার আর যার কাছ থেকে আমরা
এসেছি তার মধ্যে
আমাদের বর্তমানের অবয়ব
ভাবমূর্তি গড়ার অগ্নিশিখায় দোল খায়।
(সালজবার্গ)
বৃত্ত
মার্গারেট ওয়াইডেমার
মহাবিশ্ব কেমন করে ভোলে
তারারা কখনো অস্ত যায় না
তারা আকাশের উপরে নিচে ঘুরে বেড়ায়
যেমন করে ছোট্ট চকমকে শাটল কর্ক আসে আর যায়
বৃত্ত কেমন করে ব্যর্থ হয়
আমরা দেখি স্বপ্ন ভেতর থেকে বেরিয়ে আসে
কুয়াশার মালার মতো ঊর্ধ্বমুখী, মেঘের মধ্যে
তৈরি করে দুর্গ আমরা যা ভাবি সত্য, আমরা গর্বিত;
আরো অস্পষ্ট কোনো আকারে মিলিয়ে যায়
আমরা ভাবি তাদের আত্মা পালিয়ে গেছে।
তারপরও শেষ হয়েছে মানে কখনো শেষ হয়নি
একটার পর একটা
আমাদের স্বপ্ন সব পুনর্নির্মাণ করে আমার যা হারিয়ে গেছে
নিশ্চিহ্ন জিনিসের আকারহীন কুয়াশায়
পরিসর বানায় ম্যাডোনা মূর্তি
বৃত্ত দুলতে থাকে
ছোট্ট বৃত্ত আবার বড় হতে থাকে
যতক্ষণ না মানুষ ফিরে আসে
(নিউইয়র্ক)






