আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার রাসি ফন ডার ডুসেন। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি। যদিও ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। গত সাত মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ডুসেন। আর কখনই জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে না।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন ডুসেন। তিনি ক্লাব ক্রিকেটে ‘লায়ন্স’ এর হয়ে খেলে যাবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলবেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য প্রয়োজনে কোচ কিংবা পরামর্শকের ভূমিকা পালন করবেন।

HE4cUNeaAAEf7by

আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অত্যন্ত গর্ব ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে দেয়াটা এমন এক অর্জন, যেখানে টিকে থাকতে হলে অদম্য সহনশীলতা ও নিবেদন প্রয়োজন, যা আপনার কঠিন পরীক্ষা নেবে, আবার অবিশ্বাস্য অর্জনেও ভরিয়ে দেবে। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৮টি টেস্ট, ৭১টি টেস্ট ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী ডুসেন।