বাঁচা-মরার ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন ভারতের ব্যাটাররা। আজ বৃহস্পতিবার চেন্নাইতে সুপার এইটের গুরুত্বপূর্ণ এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তুলেছে স্বাগতিকরা। পরে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের রেসে টিকে থাকল ভারত।

সেমিফাইনালে যেতে নিট রানরেট ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে বলেই আজ ব্যাটিংয়ে শুরু থেকেই মারমুখী হয়ে খেলেন ভারতীয়রা। রানরেট বাড়িয়ে নিতে চাইছে সূর্যকুমার যাদবের দল। ১৫ বলে ২৪ রান করে আউট হয়ে যান সাঞ্জু স্যামসন, দলের সংগ্রহ তখন ২২ বলে ৪৮।

এরপর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭২ রান যোগ করেন ইশান কিশান ও অভিষেক শর্মা। ২৪ বলে ৩৮ রান করেন অভিষেক। ২৪ বলে ৩৮ রান করেন ইশান। ২৬ বলে ফিফটি করেন অভিষেক (৩০ বলে ৫৫)। এরপর হার্দিক পান্ডিয়া এসে ফিফটি করেন ২৩ বলে। সেইসঙ্গে তিলক ভার্মা ১৬ বলে ৪৪ ও সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করলে ভারত পেয়ে যায় আড়াইশোর্ধ্ব সংগ্রহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তুলেছিল শ্রীলংকা, যেটি এখনো বিশ্বকাপের রেকর্ড। চলতি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার আড়াইশ পেরোলেও লংকানদের রেকর্ডটা এখনো অক্ষত। ২৩ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই ২৫৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।